Saturday , 14 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

চরম অভাব আর অসুস্থতা: মোরেলগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে ৩০ হাজার টাকায় ‘বিক্রি হওয়া’ শিশু উদ্ধার

মো. শাহজাহান খান, মোরেলগঞ্জ (বাগেরহাট) : পরিবারের চরম অভাব-অনটন, স্বামীর অবহেলা এবং নিজের অসুস্থতার কারণে মাত্র ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়া ১৫ মাস বয়সী এক শিশুপুত্রকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহর বাসভবনে উভয়পক্ষকে হাজির করে শিশুটিকে উদ্ধার করা হয়। এর আগে গত বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে এই শিশু বিক্রির মর্মান্তিক ঘটনা ঘটে।

অভিযুক্ত শিশুটির মা অনিকা আক্তার মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরী নামের এক যুবকের সাথে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে জন্ম নেওয়া ১৫ মাসের শিশুপুত্রটির নাম আল আমিন।

কান্নাজড়িত কণ্ঠে অনিকা আক্তার বলেন, “বিয়ে পর থেকে স্বামী হাসান চৌধুরী আমার ও সন্তানের কোনো খোঁজখবর রাখতেন না। ফলে সংসারে চরম আর্থিক সংকট দেখা দেয়। আমি নিজে জটিল রোগে আক্রান্ত হয়ে চরম অসহায়ত্ব ও অনটনের কারণে বাধ্য হয়ে সন্তানকে অন্যের হাতে তুলে দিয়েছিলাম।” প্রাপ্ত তথ্যমতে, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার শহিদুলের স্ত্রী নুরজাহান বেগম ৩০ হাজার টাকায় নিয়েছিলেন।

শিশুর নানা পলাশ শেখ বলেন, “আমার বয়স হয়েছে, নিজেও বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচই জোগাড় করতে পারি না, তার ওপর মেয়ে ও নাতির ভরণপোষণ কীভাবে জোগাবো?”

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, “খবর পেয়ে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে সন্তান বিক্রি করার কোনো সুযোগ নেই। আপাতত মায়ের শারীরিক ও আর্থিক অবস্থা বিবেচনা করে সহযোগিতা প্রদানপূর্বক শিশুকে মায়ের জিম্মায় দেওয়া হচ্ছে। পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে এবং আবেদন যাচাই-বাছাই করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে পিরোজপুরে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

‘ইহুদি-বিদ্বেষী’ শীর্ষ ১০ প্রভাবশালীর তালিকা প্রকাশ

বছরের পঞ্চম মাস শেষে শিক্ষার্থীদের দেয়া হলো স্মার্ট আইডির বদলে ফটো পেপারের কাগুজে করা আইডি কার্ড, কর্তৃপক্ষের কর্মকাণ্ডে ক্ষুব্ধ পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকরা

পিরোজপুরে আগত শরীয়তপুরের সাংবাদিকদের ফুলেল সংবর্ধনা ও মতবিনিময়

পিরোজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, কৃতী পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান

পিরোজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

অপরাধী যে দলেরই হোক, ছাড় নয়: পিরোজপুরে কমিউনিটি পুলিশিং সভায় বক্তারা