Monday , 6 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে খামকাটা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি গঠন, সভাপতি সাদ্দাম

ডেস্ক নিউজ : পিরোজপুর সদর উপজেলার ৮৮ নম্বর খামকাটা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মো. সাদ্দাম হোসেনকে সভাপতি এবং এনামুল হককে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা (এটিইও) মোল্লা নজরুল ইসলাম। এ সময় সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।
সভায় অভিভাবক সদস্য মাহমুদা বেগম সভাপতি পদে মো. সাদ্দাম হোসেনের নাম প্রস্তাব করলে উপস্থিত সদস্যরা কণ্ঠভোটের মাধ্যমে সর্বসম্মতিক্রমে তাকে নির্বাচিত করেন। পরে সহ-সভাপতি পদে মো. লিয়াকত আলী এনামুল হকের নাম প্রস্তাব করলে সেটিও সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বেবী বড়াল, জিন্নাত আরা, মো. লিয়াকত আলী, মো. লুৎফর রহমান, মো. কাজী মনিরুল ইসলাম, মিতা দাস, ঝর্না বেগম, মাহমুদা বেগম, নাজমুন নাহার এবং মো. নূরুল ইসলাম।
নবনির্বাচিত সভাপতি মো. সাদ্দাম হোসেন বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও শিক্ষকরা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের বিজয়ে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর অভিনন্দন

বছরের পঞ্চম মাস শেষে শিক্ষার্থীদের দেয়া হলো স্মার্ট আইডির বদলে ফটো পেপারের কাগুজে করা আইডি কার্ড, কর্তৃপক্ষের কর্মকাণ্ডে ক্ষুব্ধ পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী-অভিভাবকরা

শিক্ষা ও গবেষণায় তরুণদের সম্পৃক্ত করতে পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজে সেমিনার

জেলা তথ্য অফিস-ইউনিসেফের যৌথ আয়োজনে পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা সভা

পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, ৩০ দিনের কারাদণ্ড

পিরোজপুর মাধ্যমিক-প্রাথমিক ও শিক্ষা প্রকৌশল দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন, পরিস্কার-পরিচ্ছন্নতায় কঠোর নির্দেশনা”

সুন্দরবনের দূষণ রোধ ও প্রতিবেশ উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা সভা

সন্ধ্যা নদীতে সেতুর সম্ভাব্য স্থান ঘুরে দেখলেন সেতু সচিব

গালি নয়, ট্যাগ নয়, একবার তাদের গল্পটাও শুনুন: একজন মফস্বল সাংবাদিকের অদেখা জীবন

গালি নয়, ট্যাগ নয়, একবার তাদের গল্পটাও শুনুন: একজন মফস্বল সাংবাদিকের অদেখা জীবন

সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে প্রস্তুতি সভা।।