Friday , 25 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে আগুনে পুড়ল প্লাস্টিক-বাইসাইকেলসহ ৬ দোকান

জনপথ ডেস্ক : পিরোজপুর পৌরসভার পুরাতন কাপুরিয়াপট্টি কালীবাড়ি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্লাস্টিক, বাইসাইকেল ও হার্ডওয়্যারসহ বিভিন্ন পণ্যের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এ সময় পুলিশ প্রশাসন, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও মালামাল উদ্ধারে সহযোগিতা করেন।
বিশেষ করে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন তাদের নেতাকর্মীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে শেষ পর্যন্ত ঘটনাস্থলে ছিলেন। তারা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত দোকান থেকে মালামাল সরিয়ে নিতে এবং আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এর আগেই ছয়টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে এবং তিনটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে প্লাস্টিক, বাইসাইকেল ও হার্ডওয়্যারের দোকান রয়েছে। আগুনে দোকানের মালামালসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।
পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ যুগল বিশ্বাস বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করেন। সবার সহযোগিতায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত ছাড়া আগুন লাগার সঠিক কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখারুল ইসলাম শামীম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার নব গোপাল সাহা। তারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।
এদিকে আগুন নিয়ন্ত্রণের সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষও উদ্ধারকাজে অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি সুলতানা জেসমিন জুঁই

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রীর

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন যারা

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন যারা

ইসলামী ব্যাংকের পাচারকৃত অর্থ ফেরতের দাবিতে পিরোজপুরে মানববন্ধন

অপরাধী যে দলেরই হোক, ছাড় নয়: পিরোজপুরে কমিউনিটি পুলিশিং সভায় বক্তারা

গজারিয়ায় তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

অপচয় নয়, সাশ্রয়ের দৃষ্টান্ত: খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, অবমুক্ত হলো মাছের পোনা

ফুলেল শুভেচ্ছায় পিরোজপুরের নবাগত এসপিকে বরণ, দায়িত্ব নিলেন তালেবুর রহমান

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পিরোজপুরে সচেতনতামূলক কর্মশালা

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পিরোজপুরে সচেতনতামূলক কর্মশালা