Saturday , 11 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

সন্ধ্যা নদীতে সেতুর সম্ভাব্য স্থান ঘুরে দেখলেন সেতু সচিব

ডেস্ক নিউজ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে শনিবার (১১ জুলাই) সম্ভাব্য সেতু নির্মাণস্থল পরিদর্শন করেছেন সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সচিব মো. আবদুর রউফ।
সকালে কাউখালী থেকে নদীপথে নেছারাবাদের নাপিতখালী ও সোহাগদল এলাকার সম্ভাব্য সেতু নির্মাণস্থল এবং ফেরিঘাট পরিদর্শন করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত, সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহামুদ, সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে সেতুর সম্ভাব্য অবস্থান, নদীর নাব্যতা, যান চলাচলের চাপ, যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব এবং প্রকল্প বাস্তবায়নের কারিগরি দিক নিয়ে আলোচনা হয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব মো. আবদুর রউফ বলেন, নেছারাবাদ একটি গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র। এখানকার মানুষের দীর্ঘদিনের দাবির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সম্ভাব্যতা সমীক্ষা শেষে সেতুর দৈর্ঘ্য, নির্মাণ ব্যয় ও অন্যান্য কারিগরি বিষয় নির্ধারণ করে প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
তিনি জানান, আগামী আট মাসের মধ্যে সম্ভাব্যতা সমীক্ষার কাজ শেষ হওয়ার আশা করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে নির্মাণকাজের পরবর্তী প্রক্রিয়া শুরু হবে।
স্থানীয়দের মতে, সন্ধ্যা নদীর ওপর সেতু নির্মিত হলে নেছারাবাদ, কাউখালী, নাজিরপুর ও বানারীপাড়াসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এবং দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ আরও শক্তিশালী হবে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

মঠবাড়িয়ায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গ্রেপ্তার, পিস্তল-ককটেল উদ্ধার

পিরোজপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদে প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে যুবক আটক, ছুরিকাঘাতে আহত ৩

ফতুল্লা থেকে পিরোজপুরে এসে দুই কিশোরীকে নিয়ে পালানোর চেষ্টা, উদ্ধার ৩ জন

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

হালান্ডের গোলে আর্সেনালের সাথে জয় পেলো সিটি

সেবা কার্ডের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান

ডিমের সঙ্গে ভুলেও খাবেন না যে ৫ খাবার

পিরোজপুরে জাতীয় পার্টির প্রবীণ নেতা তৌহিদ শেখের কবর জিয়ারতে শামীম পাটোয়ারী, তৃণমূল শক্তিশালী করার আহ্বান