Sunday , 25 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর কাউখালীর ডলফিন চত্বর

রিয়াদ মাহমুদ, কাউখালী: শারদীয় দুর্গা পূজার টানা সরকারি ছুটি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাশকে কেন্দ্র করে পিরোজপুরের কাউখালী উপজেলার কঁচা নদীর তীরে নবনির্মিত ‘ডলফিন চত্বর’ ও বেকুটিয়া সেতু এলাকা এখন ভ্রমণপিপাসু মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে গড়ে ওঠা এ বিনোদনকেন্দ্রে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থী। পরিবার-পরিজন, বন্ধুবান্ধব ও নবদম্পতিদের পদচারণায় মুখর হয়ে উঠছে পুরো এলাকা।

ঈদুল ফিতর, ঈদুল আজহা, শারদীয় দুর্গাপূজা কিংবা টানা ছুটির সময় কাউখালীসহ আশপাশের বিভিন্ন উপজেলা এবং দূরদূরান্ত থেকে মানুষ এখানে বেড়াতে আসেন। প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে কঁচা নদীর তীর, নদীর বিস্তীর্ণ জলরাশি, ডলফিনের মুখ থেকে পানির ফোয়ারা এবং নদীর বুক থেকে বয়ে আসা মৃদু বাতাস দর্শনার্থীদের মুগ্ধ করছে। বিশেষ করে নদীর তীরঘেঁষা কাশবনের দোল খাওয়া আর খোলা পরিবেশে শিশু-কিশোরদের ছোটাছুটি পুরো এলাকায় সৃষ্টি করেছে প্রাণবন্ত আবহ।
দর্শনার্থীদের আনাগোনা বাড়ায় নদীর পাড় ও চত্বর এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি খাবারের হোটেল ও রেস্তোরাঁ। সেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছে। ফলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি খাবারের স্বাদ নিতেও ভিড় করছেন অনেকে। কাউখালীর পাশাপাশি ভাণ্ডারিয়া, নেছারাবাদ, রাজাপুর, কাঁঠালিয়া ও পিরোজপুর সদর থেকেও প্রতিদিন বহু মানুষ এখানে ঘুরতে আসছেন।
পূজার ছুটিতে বেড়াতে আসা মাগুরা সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুরভী বলেন, পূজার ছুটিতে গ্রামের বাড়িতে এসে বেকুটিয়া সেতুর নিচে ডলফিন চত্বরে ঘুরে ভীষণ ভালো লেগেছে। শহরের যান্ত্রিক কোলাহল ও ব্যস্ততার মধ্যে এখানকার খোলা বাতাস ও নদীর স্নিগ্ধ দৃশ্য মন জুড়িয়ে দিয়েছে। বারবার এখানে আসতে ইচ্ছে করে।
ঢাকা কলেজের শিক্ষার্থী রাফিদ ও কাউখালীর গৃহবধূ আইরিন বলেন, কাউখালীতে বিনোদনের জায়গার বেশ সংকট রয়েছে। বেকুটিয়া সেতুর নিচে ডলফিন চত্বর এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত একটি মানসম্মত ইকোপার্ক গড়ে তোলা হলে এটি আরও আকর্ষণীয় হয়ে উঠবে। এতে কাউখালীসহ আশপাশের এলাকার সব শ্রেণি-পেশার মানুষ পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্যে সময় কাটানোর সুযোগ পাবেন।
স্থানীয় সচেতন মহলের মতে, উপজেলা প্রশাসনের এই উদ্যোগ যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা এবং বিনোদনকেন্দ্রটির পরিধি বাড়ানো গেলে এটি দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে। পরিকল্পিত উন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে ডলফিন চত্বর স্থানীয় পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা, পিরোজপুরে কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

পিরোজপুরে মোবাইল কোর্টে ইয়াবা সেবনের দায়ে এক ব্যক্তির ৭ দিনের কারাদণ্ড

শুন্য পাস: বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে তলব, তালিকায় পিরোজপুরের দুই প্রতিষ্ঠান

ইন্দুরকানীতে মোবাইল কোর্ট পরিচালনা করায় এসিল্যান্ডের কার্যালয়ের সামনে ব্যবসায়ীদের মব সৃষ্টি, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

পিরোজপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

হরমুজ থেকে ফিরে গেল ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ, এবারও আসা হলো না

হরমুজ থেকে ফিরে গেল ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ, এবারও আসা হলো না

মৃত্যুশয্যায় আফগান পেসার শাপুর জাদরান

COP31 সামনে রেখে খুলনায় আলোচনা সভা, ঋণ নয়, ক্ষতিপূরণ চাই দাবি তরুণদের

নেছারাবাদে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন, ছয় দেশের ক্বারীদের তেলাওয়াতে মুগ্ধ মুসল্লিরা

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী