Monday , 31 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরের নেছারাবাদে নৌ পুলিশের বিশেষ অভিযানে ২২০ কেজি হরিণের মাংসসহ আটক ২

জনপথ ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) ২২০ কেজি হরিণের মাংসসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার বেলুয়া নদীর ভরতকাঠি খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠবডির ট্রলারে তল্লাশি করে এসব মাংস উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বরগুনার পাথরঘাটা উপজেলার খাসতবক গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. খলিল (৪১) এবং একই উপজেলার তাফালবাড়িয়া গ্রামের চাঁন মিয়া ফরাজির ছেলে বাবুল ফরাজি (৪২)।
দৈহারী নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ভরতকাঠি খেয়াঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি কাঠবডির ট্রলারে তল্লাশি চালিয়ে ২২০ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে মাংস পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে খলিল ও বাবুল ফরাজিকে গ্রেপ্তার করা হয়।
দৈহারী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নিয়াজ মোর্শেদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভরতকাঠি খেয়াঘাট থেকে ২২০ কেজি হরিণের মাংসসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বরগুনার পাথরঘাটা এলাকা থেকে বিভিন্ন নৌপথে নেছারাবাদে অবৈধভাবে হরিণের মাংস আনা হচ্ছে। কাঠবোঝাই, গোলপাতাবোঝাই ও মাছ ধরার ট্রলার ব্যবহার করেও এসব মাংস পরিবহনের অভিযোগ রয়েছে। পরে নেছারাবাদের বিভিন্ন স্থানে থাকা কথিত চোরাকারবারিদের কাছে এসব মাংস পৌঁছে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের।
তবে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অভিযানে জব্দ করা ২২০ কেজি মাংসের পরবর্তী ব্যবস্থা কী হবে, সে বিষয়েও পুলিশ তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি।
বন্যপ্রাণী সংরক্ষণে আইন থাকা সত্ত্বেও নৌপথে হরিণের মাংসের অবৈধ পরিবহন ও বেচাকেনার অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত চক্রের মূলহোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি নৌপথে নৌ-পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

মাতৃহারা পিরোজপুর ছাত্রদল সভাপতি সালাউদ্দিন কুমার, মায়ের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির শোক

পিরোজপুরের নতুন জেলা প্রশাসক গোলাম রব্বানীর দায়িত্ব গ্রহণ

উন্নত চিকিৎসার জন্য শনিবার সিঙ্গাপুর যাচ্ছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, সবার কাছে চাইলেন দোয়া

পিরোজপুরে খতমে নবুওয়ত মহাসম্মেলন, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি ‘শেখ হাসিনাকে বলেছিলাম, শোনেননি; শেষ পর্যন্ত দিনের আলোয় পালিয়ে যেতে হয়েছে’—পীর সাহেব মধুপুর 

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় গাঁজা গাছসহ যুবক গ্রেপ্তার

অধ্যক্ষ আলমগীর হোসেনকে এপেক্স ক্লাব অব পিরোজপুরের সংবর্ধনা

জিয়ানগরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী: মানসুরা

পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী: মানসুরা

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬ উদ্বোধন

খুলনায় মঙ্গলবার থেকে শুরু বিভাগীয় বইমেলা, থাকছে ৯০ স্টল