Tuesday , 10 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মাতৃহারা পিরোজপুর ছাত্রদল সভাপতি সালাউদ্দিন কুমার, মায়ের মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপির শোক

জনপথ ডেস্ক :
পিরোজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক প্রয়াত নাসির আহমেদ তালুকদারের সহধর্মিণী এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের মা তসলিমা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ফুসফুসের সংক্রমণ, কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত হয়ে খুলনার সন্ধানী মেডিকেল কেয়ার অ্যান্ড হসপিটাল লিমিটেডে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (৮ নভেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তসলিমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুমা তসলিমা বেগম ছিলেন একজন আদর্শবান, ন্যায়পরায়ণ ও ধর্মপ্রাণ নারী। একজন দায়িত্বশীল স্ত্রী ও মাতা হিসেবে তিনি পরিবারের প্রতি কর্তব্য পালনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা

পিরোজপুরে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাজারমূল্য ২০ কোটি

নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্য!

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ফুলের শুভেচ্ছায় পিরোজপুর সদরের নতুন ইউএনওকে বরণ করলেন জেলা প্রশাসক

মঠবাড়িয়ার মাঠে ডিসি আবু সাঈদ, ঘুরে দেখলেন সরকারি সেবা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মারিয়ার অকাল মৃত্যুতে শোক জানালেন জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন

সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মারিয়ার অকাল মৃত্যুতে শোক জানালেন জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাহীন

পিরোজপুরে লালন শাহের তিরোধান দিবস পালিত মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান