জনপথ ডেস্ক : পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। বুধবার (২ সেপ্টেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন।
গত ১ সেপ্টেম্বর বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আহসান হাবিব স্বাক্ষরিত এক আদেশে মোঃ ইফতেখারুল ইসলাম শামীমকে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
নতুন ইউএনও কর্মস্থলে যোগদান করলে পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যোগদানের পর নবাগত ইউএনও মোঃ ইফতেখারুল ইসলাম শামীম বলেন, পিরোজপুর সদর উপজেলার মানুষের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করবেন। সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবায়নে তিনি গুরুত্ব দেবেন বলে জানান।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানিয়ে তাঁর দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা আশা করছেন, মোঃ ইফতেখারুল ইসলাম শামীমের দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বে পিরোজপুর সদর উপজেলার জনসেবা, প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
















