জনপথ ডেস্ক : পিরোজপুর জেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ গোপালচাঁদ মতুয়া সেবাশ্রমের আগামী তিন বছরের জন্য সাত সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে শ্রী সুভাষ চন্দ্র সরকার, নির্বাহী সভাপতি শ্রী দিনেশ চন্দ্র হালদার ও শ্রী সুদেব কুমার মসিদ, সাধারণ সম্পাদক শ্রী সুপতি হালদার চঞ্চল, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী শান্তনু মসিদ তনু, সাংগঠনিক সম্পাদক শ্রী হরিদাস হালদার এবং কোষাধ্যক্ষ হিসেবে শ্রী বিনয় কৃষ্ণ পাল দায়িত্ব পেয়েছেন।
এদিকে ২০২৬ সালের বাৎসরিক হরিনাম যজ্ঞ ও নবান্ন উৎসব আয়োজনের জন্য পৃথক আহ্বায়ক কমিটিও ঘোষণা করা হয়েছে। এতে প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যক্ষ দিলীপ কুমার মিস্ত্রি, আহ্বায়ক শ্রী নির্মল চট্টোপাধ্যায়, যুগ্ম আহ্বায়ক শ্রী আকাশ কান্তি সেন এবং সদস্য সচিব শ্রী শান্তনু মসিদ তনুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সভা শেষে শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন পিরোজপুর জেলা শাখা ও জেলা কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ গোপালচাঁদ মতুয়া সেবাশ্রমের উদ্যোগে সেবাশ্রম প্রাঙ্গণে বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পজেটিভ পিরোজপুরের সভাপতি মোঃ হাবিবুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া সেবাশ্রমের সদস্য ও সংশ্লিষ্টরা কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, পিরোজপুরে হরি-গুরুচাঁদ মতুয়া মিশন ও সংশ্লিষ্ট সেবাশ্রমের ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছেন।

















