Saturday , 19 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে ব্রিজ ভেঙে পরে আহত ৪, অল্পের জন্য রক্ষা পেলেন জেলা প্রশাসক

জনপথ ডেস্ক : পিরোজপুরে সরকারি খাল দখলমুক্ত ও ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন শেষে ফেরার পথে একটি পুরোনো ব্রিজ ভেঙে খালে পড়ে চারজন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে থাকা জেলা প্রশাসক আবু সাঈদ ও পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইফতেখারুল ইসলাম শামীমসহ আরো কর্মকর্তারা অল্পের জন্য রক্ষা পেয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার পিটিআই সংলগ্ন বৌদ্ধপাড়া খালের ওপর এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন—পিরোজপুর পৌরসভার সার্ভেয়ার সুপতি হালদার চঞ্চল, স্বেচ্ছাসেবী সংগঠন পজেটিভ পিরোজপুরের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি নাঈম তালুকদার, সংগঠনটির সহ সভাপতি জুবায়ের আল মামুন এবং সমাজসেবী গাজী কামরুজ্জামান শুভ্র।
জানা গেছে, ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সরকারি খাল দখলমুক্ত করার লক্ষ্যে শনিবার সকাল ৯টা থেকে জেলা প্রশাসন, পৌরসভা, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে শিকারপুর এলাকার নাপিতখালী খাল, পুলিশলাইন সড়কের কুমারখালী খাল এবং পিটিআই-বৌদ্ধপাড়া সংলগ্ন খালে দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
অভিযানের একপর্যায়ে জেলা প্রশাসক আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুনসহ সংশ্লিষ্টরা পিটিআই সংলগ্ন বৌদ্ধপাড়া খালের মোহনা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ফেরার পথে খালের ওপর থাকা একটি পুরোনো ব্রিজ দিয়ে কয়েকজন পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটির একটি অংশ ভেঙে পড়ে। এতে চারজন খালে পড়ে আহত হন।
এ সময় জেলা প্রশাসক ও পৌর প্রশাসক ও সাথে অনান্য কর্মকতাও ব্রিজের কাছে ছিলেন। তবে তারা ব্রিজ ভেঙে পড়ার সময় কোনো রকমে রক্ষা পান এবং খালে পড়েননি।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন হাসপাতালে ছুটে যান এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
স্থানীয়দের ভাষ্য, খালের ওপর থাকা পুরোনো ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। দুর্ঘটনার পর ঝুঁকিপূর্ণ সেতু ও কালভার্টগুলো পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা, পিরোজপুরে কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

বিধর্মীদের মোকাবেলায় দীন-ইসলামের স্বার্থে সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি: ছারছীনার পীর ছাহেব

কন্টেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়ল মোংলা বন্দর

হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনল সৌদি

মুন্সিগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

গজারিয়ায় তরুণকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন যারা

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য হলেন যারা

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন মুন্সীগঞ্জের মমতাজ

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাজী রওনাকুল ইসলাম টিপু, প্রজ্ঞাপন জারি