Monday , 18 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

সেবা কার্ডের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান

ডেস্ক নিউজ: সরকারি সেবা কার্ড করে দেওয়ার কথা বলে প্রতারকচক্র যেন নিরীহ জনগণকে ঠকাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা।
সোমবার (১৮ মে) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউজেকে মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে জেলা তথ্য অফিস আয়োজিত “ফ্যামিলি সমাবেশে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাটিভাঙ্গা কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার মজুমদার, শ্রীরামকাঠি ইউনিয়ন যুগলকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র মজুমদার এবং জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানী প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া শাহনাজ তমা বলেন, প্রকৃত দুস্থ ও কৃষকরা যেন সরকারি কার্ডের সুবিধা পান, সে লক্ষ্যে সরকার স্বচ্ছতার সঙ্গে কর্মসূচি পরিচালনা করছে। তিনি বলেন, উন্নয়নের সুফল সমতার ভিত্তিতে জনগণের মাঝে পৌঁছে দিতে সরকার কাজ করছে। মানুষের জীবনযাত্রা সহজ করা ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এসব কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধূরী বলেন, প্রতিটি পরিবারের উপার্জনক্ষমতা বৃদ্ধি পেলে সামগ্রিকভাবে দারিদ্র্যের হার কমবে এবং দেশের জিডিপি বৃদ্ধি পাবে। প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী দেশ গড়ার লক্ষ্যেই সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষিখাতে সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া মাছ চাষ বৃদ্ধি ও হাঁস পালনের মাধ্যমে গ্রামীণ নারীদের আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের শেষে সরকারের নির্বাচনী ইশতেহার, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি এবং সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ বিষয়ে শ্রীরামকাঠি যুগলকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে তাসের জুয়ার আসরে অভিযান, ৬ জন গ্রেপ্তার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

পিরোজপুরে পর্যটন, দুর্যোগ ও সামাজিক নিরাপত্তা নিয়ে তিন গুরুত্বপূর্ণ সভা

স্বাস্থ্যগত কারণে আমিরের দায়িত্ব ছাড়লেন অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, পিরোজপুর জামায়াতে নতুন নেতৃত্বের অপেক্ষা

পিরোজপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জেলা সম্মেলন অনুষ্ঠিত

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

লৌহজংয়ে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন

পিরোজপুরে এতিমখানা মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে একাধিক আবাসিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, পলাতক অভিযুক্ত শিক্ষক

ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, সরকারি সেবার মান ও উন্নয়ন প্রকল্পে গতি আনার নির্দেশ