Tuesday , 3 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

২ হাজার টাকা ছাড়াল এলপিজির দাম, ১২ কেজির সিলিন্ডারে বাড়তি দিতে হবে ২২৩ টাকা

জনপথ ডেস্ক : বাজারে অস্থিরতার মধ্যে আবারও বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি। একই দিন রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাস বিক্রেতাদের কমিশনও বাড়িয়েছে কমিশন।
এর আগে গত ৪ অক্টোবর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছিল।
সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকেই দেশের এলপিজি বাজারে অস্থিরতা দেখা দেয়। আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ার কথা জানিয়ে আমদানিকারকেরা সরবরাহ কমিয়ে দেন। এতে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি শুরু হয়। কোথাও কোথাও ১ হাজার ৫৮৫ টাকার সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
এ পরিস্থিতিতে নতুন করে দাম বাড়ানোর ফলে রান্নার গ্যাসের ব্যয় আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ভোক্তারা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে বয়স যাচাই ও অভিভাবক-স্বাক্ষী ছাড়াই নোটারি বিয়ে: সামান্য অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ককে বিয়ে পড়ানোর অভিযোগ দুই আইনজীবী সুজিত কুমার মন্ডল ও বাসুদেব হালদারের বিরুদ্ধে, সাংবাদিকদের ‘যা পারেন করেন’ বলে হুমকি

জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বীকৃতি, জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ মেধাবী শিক্ষার্থী ইছা আল মাহিমের

সাঈদীর মামলার বাদী মানিক পশারীর গার্ড অব অনার নিয়ে বিতর্ক, দাফনে বাধার অভিযোগ

পিরোজপুরে সাবেক সংসদ সদস্য গাজী নুরজ্জামান বাবুলের মৃত্যুবার্ষিকীতে ছাত্রদলের স্মরণসভা ও দোয়া

নেছারাবাদে বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, দুদিন পর ক্ষতচিহ্নসহ মিলল শিশুর লাশ

জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুরের মাছ ধরার অভিযোগে আলোচনায় খাদ্য কর্মকর্তা, জব্দের পর নিলামে বিক্রি

পিরোজপুরে দানবীর আব্দুস সোবহানকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শুন্য পাস: বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে তলব, তালিকায় পিরোজপুরের দুই প্রতিষ্ঠান

ভাণ্ডারিয়ায় জেলা প্রশাসকের দিনব্যাপী পরিদর্শন, সরকারি সেবার মান ও উন্নয়ন প্রকল্পে গতি আনার নির্দেশ

পিরোজপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শনে জেলা প্রশাসক