Sunday , 27 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরের নবযোগদানকৃত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা প্রশাসক আবু সাঈদ 

জনপথ ডেস্ক : পিরোজপুর জেলার নবযোগদানকৃত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে নবযোগদানকৃত পুলিশ সুপারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় জেলা প্রশাসক আবু সাঈদ পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানকে তাঁর নতুন কর্মস্থলে স্বাগত জানান এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
এ সময় পিরোজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের মধ্যে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
জানা গেছে, মুহাম্মদ তালেবুর রহমান এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে পিরোজপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে নবযোগদানকৃত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের নতুন কর্মস্থলে সফলতা ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ইলিশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে পিরোজপুরে জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত

ইলিশ সংরক্ষণে সচেতনতা বাড়াতে পিরোজপুরে জেলা পর্যায়ের সেমিনার অনুষ্ঠিত

পাকা চুল ঢাকতে ব্যবহার করুন আমলকী

সবুজ পিরোজপুর গড়ার প্রত্যয়ে কৃষক দলের ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে মাদকের বিস্তার রোধে “আমাদের করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে মাদকের বিস্তার রোধে “আমাদের করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, সফল সমবায়ীদের সম্মাননা

মুন্সীগঞ্জে সেন বংশের রাজবাড়ি!

মুন্সীগঞ্জে সেন বংশের রাজবাড়ি!

​গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে: জামায়াত আমির

কাউখালীতে মেধা যাচাই ও প্রস্তুতি তৈরিতে প্রাথমিক বৃত্তি মডেল টেস্ট শুরু

অপরাধী যে দলেরই হোক, ছাড় নয়: পিরোজপুরে কমিউনিটি পুলিশিং সভায় বক্তারা