Thursday , 2 July 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

সুষ্ঠু পরিবেশে এইচএসসি পরীক্ষা, পিরোজপুরে কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

ডেস্ক নিউজ : সারাদেশের মতো পিরোজপুরেও শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বৃহস্পতিবার (২ জুলাই) সকালে জেলা শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এবং পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী।

পরিদর্শনকালে তারা পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার অনুকূল পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং কেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশ অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী পরীক্ষা শুরুর আগে ও পরীক্ষা শেষে কেন্দ্রের আশপাশে যানজট নিরসন, পরীক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পিরোজপুর জেলার ঊর্ধ্বতন প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষাকালীন সময়জুড়ে সকল কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ও প্রয়োজনীয় নজরদারি অব্যাহত থাকবে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্ন ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পারেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে আঙুর চাষে বা‌জিমাত, ৪৫ মণ উৎপাদনের আশা

সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ সুখরঞ্জন: ১৪ বছর পর সাবেক এএসপি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ইউসিবির ২৩৫তম শাখার শুভ উদ্বোধন

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ

পিরোজপুরে জাতীয় পার্টির প্রবীণ নেতা তৌহিদ শেখের কবর জিয়ারতে শামীম পাটোয়ারী, তৃণমূল শক্তিশালী করার আহ্বান

পিরোজপুরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে সামাজিক প্রতিরোধের আহ্বান

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা কমিটি নিয়ে বিতর্ক, প্রশ্ন তুললেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী মাহাদী হাসান মেহেদী

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা কমিটি নিয়ে বিতর্ক, প্রশ্ন তুললেন জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী মাহাদী হাসান মেহেদী

ডিমের সঙ্গে ভুলেও খাবেন না যে ৫ খাবার

পিরোজপুরে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, ৩০ দিনের কারাদণ্ড