Thursday , 29 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুর জেলা হাসপাতালে বেডের ওপর হটাৎ খসে পড়ল ছাদের পলেস্তারা, আহত ৮ বছরের শিশু

জিয়াউল হক :
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর বেডের ওপর ছাদের পলেস্তারা খসে পড়ে সাইফুদ্দিন (৮) নামে এক রোগী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোররাতে হাসপাতালের সংক্রমণ ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে। আহত শিশুটি ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা যায়, সাইফুদ্দিন বুধবার (২৮ অক্টোবর) ডায়রিয়া নিয়ে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার ভোররাতে হঠাৎ তার বেডের ওপর ছাদের পলেস্তারা খসে পড়ে। এতে সে সামান্য আহত হয়। শিশুটির বাবার নাম আসিফ খান। তাঁদের বাড়ি পিরোজপুর সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান। তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আহত শিশু ও তার অভিভাবকের সঙ্গে কথা বলেন।
সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, “ঘটনাটি শোনার পর হাসপাতালে গিয়ে সরেজমিনে পরিদর্শন করেছি। রোগী ও তার অভিভাবকের সঙ্গে কথা বলেছি। শিশুটি গুরুতর আঘাতপ্রাপ্ত না হওয়ায় তারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন।”
তিনি আরও বলেন, হাসপাতালের পুরোনো ভবনগুলোতে এ ধরনের কিছু সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি গণপূর্ত বিভাগকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। গণপূর্ত বিভাগ দ্রুত প্রয়োজনীয় কাজ করবে বলে তাদের আশ্বস্ত করেছে।
হাসপাতালের পুরোনো ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনায় চিকিৎসাধীন রোগীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

৩৫ বছরের নেতৃত্বের অবসান, পিরোজপুর জেলা জামায়াতের নতুন আমির আব্দুর রব

পিরোজপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

মঠবাড়িয়ার মাঠে ডিসি আবু সাঈদ, ঘুরে দেখলেন সরকারি সেবা ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম

পিরোজপুরের নবযোগদানকৃত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা প্রশাসক আবু সাঈদ 

ঢাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

ঢাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

এতিমখানার অনুদান ও উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ, বরখাস্ত চেয়ারম্যান ফারুক

নেছারাবাদে ডিসি আবু সাঈদ এর দিনব্যাপী পরিদর্শন, গুরুত্ব পেল শিক্ষা-স্বাস্থ্য ও উন্নয়ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানালেন এমপি সুলতানা জেসমিন জুই

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি মহাদেব বিশ্বাস নিহত

পিরোজপুরের নেছারাবাদে চিংড়িতে জেলি পুশ, আড়তদারকে ৫০ হাজার টাকা জরিমানা