Thursday , 29 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও সঞ্চয় উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

রিয়াদ মাহমুদ, কাউখালী : “বাল্যবিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দেবে ৪০০ টাকা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আয়োজনে এবং ‘দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের’ আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মাসুম মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা কামাল, অভিভাবক প্রতিনিধি রিয়াদ মাহমুদ সিকদার এবং শিক্ষার্থী অপি করিম ও সাদিয়া সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিয়াজুল ইসলাম। আলোচনা শেষে অংশগ্রহণকারী কিশোরীদের মাঝে প্রশিক্ষণসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, আজকের কিশোরীরাই আগামীর ভবিষ্যৎ। তাই তাদের সচেতন করার পাশাপাশি নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করে দিতে হবে। বিআরডিবি-এর এই প্রকল্পের মাধ্যমে মাত্র ২০০ টাকা সঞ্চয়ে সরকারের পক্ষ থেকে ৪০০ টাকা অনুদানের যে সুযোগ রাখা হয়েছে, এটি তাদের আর্থিক স্বাবলম্বী হওয়ার পথে এবং বাল্যবিবাহের মতো অভিশাপ থেকে দূরে রাখতে দারুণভাবে উৎসাহিত করবে। আমরা চাই কাউখালীর প্রতিটি কিশোরী আত্মবিশ্বাসী ও সচেতন হয়ে গড়ে উঠুক।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

সরকারি সোহরাওয়ার্দী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব পর্যটন দিবসে পিরোজপুরের পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের প্রস্তাব

নাজিরপুরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জুর আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

নাজিরপুরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রঞ্জুর আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

৭ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে প্রস্তুত দেশ

পিরোজপুরে নতুন ডিসি মো. গোলাম রব্বানী, আবু সাঈদ গেলেন টাঙ্গাইলে: চার জেলায় নুতন মুখ

কাউখালীতে পাঁচ দিনব্যাপী শ্রীগুরু সংঘের রাস উৎসব সফল করার লক্ষ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের আশ্রম এলাকা পরিদর্শন

স্থানীয় বিরোধ দ্রুত নিষ্পত্তিতে গ্রাম আদালতের ভূমিকা অপরিসীম

কাউখালীতে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

নাজিরপুরে আধা ঘণ্টার ব্যবধানে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

ছাত্রদলের দুই নেতাকে হত্যাচেষ্টা মামলায় ফাইনাল রিপোর্ট, আদালতে বাদীর নারাজি