Sunday , 27 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

বিশ্ব পর্যটন দিবসে পিরোজপুরের পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের প্রস্তাব

জনপথ ডেস্ক : ‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ।
সভায় পিরোজপুর জেলার পর্যটন সম্ভাবনা, বিদ্যমান পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন, পর্যটন খাতের প্রসার, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভবিষ্যৎ পর্যটন ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পিরোজপুরের ঐতিহাসিক, নৈসর্গিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে কাজে লাগিয়ে পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। জেলার পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের কাছে এসব স্থানের পরিচিতি বাড়াতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আলোচনায় জেলার আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগান, বেকুটিয়া-কুমিরমারা প্রান্তের ডলফিন পয়েন্ট এবং ডিসি পার্ককে আরও আধুনিকায়ন ও আকর্ষণীয় করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে এসব পর্যটন স্পটের সৌন্দর্যবর্ধন, যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে পিরোজপুরের পর্যটন সম্ভাবনা আরও বিকশিত হবে এবং জেলার ভাবমূর্তি উজ্জ্বল হবে।
এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় নতুন পর্যটন স্পটের সম্ভাব্য স্থান চিহ্নিত করে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং পর্যায়ক্রমে তা বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়। বক্তারা বলেন, পরিকল্পিতভাবে নতুন পর্যটনকেন্দ্র গড়ে তোলা গেলে স্থানীয় অর্থনীতিতে গতি আসার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
সভায় আরও বলা হয়, পর্যটনকেন্দ্রগুলোর তথ্য ডিজিটাল প্ল্যাটফর্মে সহজলভ্য করা, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পর্যটকদের তথ্য ও সেবা দেওয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর মাধ্যমে পিরোজপুরের পর্যটনকে নতুন মাত্রায় নেওয়া সম্ভব।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

জিয়ানগরে শিকল বেঁধে গলায় কলা-সুপারি ঝুলিয়ে বৃদ্ধকে গ্রাম ঘোরানোর অভিযোগ, ভিডিও ভাইরাল

এমপি মাসুদ সাঈদীর উদ্যোগে বরিশাল থেকে পিরোজপুরে ল’ কলেজের পরীক্ষাকেন্দ্র, কমবে ভোগান্তি

পিরোজপুরের নবযোগদানকৃত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন জেলা প্রশাসক আবু সাঈদ 

পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ২১

সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক কাজে লাগিয়ে আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করব- পিরোজপুরের নবাগত পুলিশ সুপার তালেব

কাউখালী আশ্রমের কমিটি নিয়ে প্রকাশিত সংবাদ ‘অসত্য’, প্রতিবাদে সংবাদ সম্মেলন

পিরোজপুরে মামলার বাদী-আসামির কথোপকথনের অডিও ভাইরাল :  ‘ওসির সঙ্গে অলরেডি কথা হইছে, সে ওটা ম্যানেজ করে দিবে’

পিরোজপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সব জেলা ও থানা কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ