Tuesday , 3 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

বাগেরহাটে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান, অসচ্ছল রোগীদের চিকিৎসা সহায়তা

এস এম সামছুর রহমান, বাগেরহাট : বাগেরহাট জেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে প্রকল্প কমিটির অনুকূলে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বাগেরহাট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, সরদার জাহিদ, শরিফ মোস্তফাজামাল লিটুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প কমিটির প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি অসহায় ও অসচ্ছল মানুষের চিকিৎসাসেবায় সহায়তা প্রদান জেলা পরিষদের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের কার্যক্রম স্থানীয় পর্যায়ে শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও মানবিক উন্নয়নকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

নায়িকা-গায়িকাদের কেউ পাননি বিএনপির মনোনয়ন

নায়িকা-গায়িকাদের কেউ পাননি বিএনপির মনোনয়ন

মুদ্রাস্ফীতির চাপে শ্রমিকদের জীবন কঠিন হয়ে পড়েছে: পিরোজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আতিকুর রহমান

পিরোজপুরে ডেঙ্গুতে প্রধান শিক্ষকের মৃত্যু, উদ্বেগ বাড়ছে

পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পাড়েরহাট রোডে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ আটক ১

পাহাড়ি ফল মাল্টায় বদলে যাচ্ছে পিরোজপুরের কৃষি অর্থনীতি ৩০ কোটি টাকার উৎপাদনের লক্ষ্যমাত্রা, সম্ভাবনা দেখছেন সাড়ে ছয় হাজার কৃষক

পিরোজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

‘প্রতিটি হৃদস্পন্দনই জীবন’—পিরোজপুরে বিশ্ব হার্ট দিবস পালিত

সেবা কার্ডের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান

মানুষের যে কাজ দেখে শয়তান দূর থেকে কাঁদে