Saturday , 31 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

‘জয় বাংলা’ ফেসবুক পোস্টের প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে পিটিয়ে পা ভাঙার অভিযোগ

দেবাশীষ মন্ডল, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান ও বিএনপিবিরোধী পোস্টের প্রতিবাদ করায় জলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শরীয়ত উল্লাহ লিমনকে মারধর করে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ সমর্থক সিয়াম হোসেন ফকির ও তার বাবা আবুল হোসেন ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা করার পর আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করে ভুক্তভোগী ছাত্রদল নেতা শরীয়ত উল্লাহ লিমন।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার কামারকাঠি বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন শরীয়ত উল্লাহ লিমন। তিনি উপজেলার ৫ নম্বর জলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লিমন জানান, প্রায় এক মাস আগে সিয়াম হোসেন ফকির তার ফেসবুক আইডি থেকে ‘জয় বাংলা’ স্লোগানসংবলিত একটি পোস্টসহ বিএনপিবিরোধী একাধিক পোস্ট করেন। গত ১৫ অক্টোবর বিকেল ৫টার দিকে সিয়ামকে একা পেয়ে ফেসবুকে ‘জয় বাংলা’ লেখার কারণ জানতে চাইলে তিনি গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।

লিখিত অভিযোগে তিনি আরও জানান, গত ১৭ অক্টোবর সকাল আনুমানিক ১১টার দিকে কামারকাঠি বাজারে যাওয়ার পথে সিয়াম হোসেন ও তার বাবা আবুল হোসেনসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জন তার পথরোধ করেন। এ সময় আবুল হোসেনের হাতে থাকা লোহার রড দিয়ে পেছন থেকে মাথায় আঘাত করা হয়। এতে তার মাথার পেছনে রক্তাক্ত জখম হয়। পরে সিয়াম হোসেনের হাতে থাকা লোহার রড দিয়ে বাম পায়ে আঘাত করলে হাড় ভেঙে যায় বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন জানিয়ে লিমন বলেন, মামলা করার পর আসামিরা জামিনে বের হয়ে তাকে জীবননাশের হুমকি দিচ্ছেন।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত সিয়াম হোসেন ফকিরের বাবা আবুল হোসেন বলেন, তার ছেলে ভুলবশত ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করেছিলেন। এ নিয়ে ভুল বোঝাবুঝির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। লিমনকে জীবননাশের কোনো হুমকি দেওয়া হয়নি দাবি করে তিনি বলেন, আওয়ামী লীগের সমর্থক হওয়ায় উল্টো তাদের হুমকি দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জলাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মেহেদী সরোয়ার বলেন, ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান পোস্ট করার বিষয়ে জানতে চাওয়ায় ছাত্রদল নেতা শরীয়ত উল্লাহ লিমনকে সিয়াম ও তার বাবা মারধর করেছেন। এ ঘটনায় আদালতে মামলা হয়েছে। আসামিরা জামিনে বের হয়ে পুনরায় হুমকি দিচ্ছেন বলেও তিনি শুনেছেন। ফেসবুকে পোস্ট করার প্রতিবাদ করায় এ ধরনের হামলা করা কোনোভাবেই ঠিক হয়নি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ, নেছারাবাদ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবির খান, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক আরিফুল ইসলাম মোল্লা, কলেজের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম, জলাবাড়ি ইউনিয়ন ছাত্রদল নেতা মো. আবীর, মো. ইয়াদুল ইসলামসহ ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি নির্বাচিত শেখ রিয়াজ উদ্দিন রানা:  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১০ সদস্যের কার্যনির্বাহী পরিষদ

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি সুলতানা জেসমিন জুঁই

নাজিরপুরে যুবদলের সভাপতি পদে আলোচনায় সাবেক ছাত্রনেতা মাজেদুল কবির।

পিরোজপুরে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর ও চুরির মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর কাউখালীর ডলফিন চত্বর

ইউপি নির্বাচনকে ঘিরে কাউখালীতে বইছে আগাম ভোটের হাওয়া: ১৪৮ প্রার্থীর বায়োডাটা জমা, তৃণমূলে চাঙ্গা বিএনপি

পিরোজপুরে জমিজমা বিরোধের জেরে সংঘর্ষ, গুরুতর আহত ৪

নাজিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় কমিশনারের বিশেষ সভা, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস

জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম পিরোজপুরের দুই শিক্ষার্থী

পিরোজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান