আহম্মদ সোহেল মনজু
ডেস্ক নিউজ : ভারপ্রাপ্ত মহামান্য রাষ্ট্রপতি -এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাৎ সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। এ সময় উভয়ের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়। প্রতিমন্ত্রী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শারীরিক সুস্থতার খোঁজখবর নেন।
আলোচনাকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি প্রতিমন্ত্রীর প্রয়াত পিতা ভাষাসৈনিক, সাবেক এমএনএ, সাবেক এমপি, সাবেক প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধকালীন দক্ষিণাঞ্চলের ৯ নম্বর সেক্টরের বেসামরিক প্রধান, বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ মো. নুরুল ইসলাম মঞ্জুরের বর্ণাঢ্য রাজনৈতিক কর্মজীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান এবং জনসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।
সাক্ষাৎ শেষে দেশ ও জনগণের কল্যাণে তাঁদের অব্যাহত ভূমিকা এবং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।















