Wednesday , 18 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত: পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদানের ওপর গুরুত্বারোপ

রিয়াদ মাহামুদ, কাউখালী:

পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি ও সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ প্রতিক্রিয়াশীলকরণ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের বাস্তবায়নে এই সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মফিজুর রহমান, সুশীলনের জেলা সমন্বয়কারী অঞ্জলি রানী, উপজেলা সমন্বয়কারী সুমন হাসান খান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী খান প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই আগাম প্রস্তুতি গ্রহণ অত্যন্ত জরুরি। পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোকে দুর্যোগকালীন প্রতিক্রিয়াশীল হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার বলেন,
উপকূলীয় অঞ্চলগুলো সবসময়ই প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকে। অতীতে আমরা দেখেছি, দুর্যোগ আঘাত হানার পর উদ্ধার ও ত্রাণকাজ শুরু করতে করতে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। কিন্তু এই পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি’র মূল সৌন্দর্য হলো দুর্যোগ আঘাত হানার আগেই আমরা মানুষকে সতর্ক করতে পারব এবং নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পারব। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি এবং সুশীলনের যৌথ উদ্যোগে পরিচালিত এই কার্যক্রমের মাধ্যমে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের সামাজিক সুরক্ষা আরও সুদৃঢ় হবে এবং দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আমাদের সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজামুদ্দিন খাল পরিষ্কার, মশকনিধন অভিযান

সেবা কার্ডের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান

ফলন কম হলেও বাজার দর দ্বিগুন, মোরেলগঞ্জের বৌলপুর বাজারে কোটি টাকার সুপারি যাচ্ছে দেশের অভ্যন্তরে

কর্মসংস্থানে নতুন দিগন্ত, পিরোজপুরে চেম্বার অব কমার্সের চাকরি মেলা

খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবীনদের স্বাগত জানিয়ে সোহরাওয়ার্দী কলেজে ওরিয়েন্টেশন

প্রতিষ্ঠাবার্ষিকীর নামে চাঁদা নয়: গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

পিরোজপুরে মামলার বাদী-আসামির কথোপকথনের অডিও ভাইরাল :  ‘ওসির সঙ্গে অলরেডি কথা হইছে, সে ওটা ম্যানেজ করে দিবে’

পিরোজপুরে কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে মাছ ধরার ট্রলার থেকে জব্দ ২২ হাজার ৫৮১ পিস ভারতীয় কাপড়, গণনা শেষে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অফ অনার ও দাফনে বাঁধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন