Saturday , 1 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

শান্তিপূর্ণ পরিবেশে পজেটিভ পিরোজপুরের নির্বাচন, নতুন নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল

ডেস্ক নিউজ : পজেটিভ পিরোজপুরের কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠনটির নির্বাচন শনিবার (১ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পিরোজপুর শহরের সাঈদী ফাউন্ডেশনের বিপরীতে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ নির্বাচনে সংগঠনের ১৫ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক—এই তিনটি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে দায়িত্ব পালন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) পিরোজপুর শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম শেখ এবং পিরোজপুর আফতাব উদ্দিন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল মো. লুৎফর রহমান।
ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জিটিভির পিরোজপুর প্রতিনিধি মো. নাঈম তালুকদার এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফয়সাল শেখ নির্বাচিত হন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পজেটিভ পিরোজপুরকে আরও জনকল্যাণমূলক, মানবিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে সিরাজুল নামের এক ব্যক্তির ১৬ মাসের কারাদণ্ড

নেছারাবাদে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজিব গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদে ১৪ বছরের স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পিতা পলাতক 

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার নিয়ে মতবিনিময়, সমন্বিতভাবে কাজ করবে পিরোজপুর জেলা পুলিশ

আইএমএফের সব শর্তে একমত নাও হতে পারে সরকার: অর্থমন্ত্রীর

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভান্ডারিয়ায় ৫০ পিস ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

COP31-এ যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশ্বনেতাদের সঙ্গে করবেন দ্বিপাক্ষিক বৈঠক

ফুলেল শুভেচ্ছায় পিরোজপুরের নবাগত এসপিকে বরণ, দায়িত্ব নিলেন তালেবুর রহমান

বিশ্ব পর্যটন দিবসে পিরোজপুরের পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের প্রস্তাব

স্টুটগার্টকে হারিয়ে শিরোপা নিশ্চিত করলো বায়ার্ন