Friday , 12 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরের নেছারাবাদে ১৪ বছরের স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পিতা পলাতক 

ডেস্ক নিউজ: পিরোাজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চাঁদকাঠি গ্রামে সপ্তম শ্রেণিতে পডুয়া ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী তিন মাসের অন্তঃসত্তা হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কিশোরীর পিতা আব্দুল আজিজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ ওঠার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। ভুক্তভোগী কিশোরী উপজেলার এগারোগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে স্থানীয়দের উদ্যোগে তাকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে আলট্রাসনোগ্রাম পরীক্ষায় প্রায় তিন মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। কিশোরীর অভিযোগ, মা বাড়িতে না থাকায় সে পিতার সঙ্গে একই ঘরে বসবাস করতো। রাতে তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর তার সাথে একাধিকবার যৌন নির্যাতন করা হয়েছে। বিষয়টি কাউকে না জানানোর জন্য মেয়েকে ভয়ভীতি দেখানো হয়।
বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত পিতা স্থানীয় লোকদের বিষয়টি ধামাচাপা দিতে অনুরোধ করেন এবং গণমাধ্যমে যেন নিউজটি প্রকাশ না হয় সেজন্য অনুরোধ জানান। একপর্যায়ে এলাকাবাসীরা বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য অভিযুক্ত পিতাকে জিজ্ঞেস করতে গেলে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. লিমা আক্তার বলেন, রোগীর গোপনীয়তার কারণে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয়, তবে আলট্রাসনোগ্রাম পরীক্ষায় কিশোরীটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।
এ বিষয়ে নেছারাবাদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার বলেন, “ এখন পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তকে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত
ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী ‘রায় সাহেবের বাড়ি’

ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী ‘রায় সাহেবের বাড়ি’

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত 

লন্ডনে ছাত্রদল নেতার মুখোমুখি সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, ভিডিও ভাইরাল

জ্বালানির মূল্য বৃদ্ধি হলেও খাদ্য মূল্যেই প্রভাব পড়বে না: বাণিজ্য মন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে পিরোজপুরে আলোচনা সভা

পিরোজপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ: অভিযুক্ত শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

খুড়ের আঘাতে রক্তাক্ত পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াজ সরদার ও স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল সরদার

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসছে সোমবার

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসছে সোমবার

পিরোজপুরে গোডাউনে চুরির সময় যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ

যেসব ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে

যেসব ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহর দরবারে