Monday , 3 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

নাজিরপুরে পানি উন্নয়ন বোর্ডের সরকারি জমি দখলমুক্ত, জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

ডেস্ক নিউজ : পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নামে রেকর্ডভুক্ত সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে জেলা প্রশাসক আবু সাঈদ এর নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) উপজেলার ঝনঝনিয়া মৌজায় উচ্ছেদ মোকদ্দমা নং ০১/২০২৫-২০২৬-এর প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা প্রশাসনের নেতৃত্বে প্রায় ৩ (তিন) শতাংশ সরকারি জমি অবৈধ দখলমুক্ত করা হয়।
অভিযান শেষে দখলমুক্ত জমির সীমানা চিহ্নিত করে সীমানা পিলার স্থাপন, কাঁটাতারের বেষ্টনী নির্মাণ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নামে সাইনবোর্ড স্থাপন করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এসব পদক্ষেপের মাধ্যমে ভবিষ্যতে সরকারি জমি পুনরায় অবৈধভাবে দখলের চেষ্টা প্রতিরোধ করা সম্ভব হবে।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার আতাহার শাকিল।
জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সরকারি জমি জনগণের সম্পদ এবং তা রক্ষায় জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

৬ সংস্থা একীভূত করে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

নেছারাবাদে ডিসি আবু সাঈদ এর দিনব্যাপী পরিদর্শন, গুরুত্ব পেল শিক্ষা-স্বাস্থ্য ও উন্নয়ন

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেলেন ড. ছবিরুল ইসলাম

পিরোজপুরের এলিজা জামান সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত

পিরোজপুরের নেছারাবাদে ১৪ বছরের স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত পিতা পলাতক 

পিরোজপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, ‘দালালমুক্ত’ প্রক্রিয়ার আশ্বাস পুলিশ সুপারের

ঢাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

ঢাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিনজনের মৃত্যু

নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্য!

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, প্রত্যেকের ৩০ দিনের কারাদণ্ড