Tuesday , 25 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

সরকারি সোহরাওয়ার্দী কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জনপথ ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় কলেজের ওমান ভবন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ শাহীন রেজা ও শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. শাহাবুদ্দিন সিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. মোহসেনুল মান্না।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর লায়ন শেখ রফিকুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থী ও তরুণ সমাজ অন্যায়, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেছে। নতুন প্রজন্মকে জুলাইয়ের চেতনা ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও ন্যায়বোধকে ধারণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে চারটি ক্যাটাগরিতে মোট ১২ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী চারজন আহত জুলাইযোদ্ধা শিক্ষার্থীকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
এ ছাড়া কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাশিদা খানমকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। তিনি তৃতীয় বর্ষের পরীক্ষায় ৪-এর মধ্যে ৪ সিজিপিএ অর্জন করায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
পরে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য ও স্মৃতিকে তুলে ধরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ কলেজের সংশ্লিষ্টরা অংশ নেন। গান, কবিতা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ও চেতনাকে তুলে ধরা হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ১১ সাংবাদিক

পিরোজপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

পিরোজপুরে নকল ও অননুমোদিত ওষুধ বিক্রি, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

পজেটিভ পিরোজপুরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নাজিরপুরে আধা ঘণ্টার ব্যবধানে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, ভাঙচুর-অগ্নিসংযোগ

পিরোজপুরে পুলিশের যৌথ অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান নোমান মৃধা গ্রেপ্তার

সাংবাদিকদের সঙ্গে ভালো সম্পর্ক কাজে লাগিয়ে আইনশৃঙ্খলার উন্নয়নে কাজ করব- পিরোজপুরের নবাগত পুলিশ সুপার তালেব

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে পরিবার পরিকল্পনার ওপর গুরুত্বারোপ, পিরোজপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বাংলাদেশ পুলিশের পেশাদার নেতৃত্বে উজ্জ্বল নাম, পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

কমিটি নেই, নেছারাবাদে চার গ্রুপে বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন