Wednesday , 11 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে নকল ও অননুমোদিত ওষুধ বিক্রি, ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ হাবিবুর রহমান:
পিরোজপুরে নকল ও অননুমোদিত ওষুধ বিক্রির অভিযোগে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ নভেম্বর) বিকেলে শহরের হাসপাতাল রোডে কেয়ার ফাস্ট ডায়াগনস্টিক সেন্টারের বিপরীতে অবস্থিত হাসিব ফার্মেসি অ্যান্ড সার্জিক্যাল স্টোরে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পিরোজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নব গোপাল সাহা। এ সময় ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার সুশীল কুমার ঢালী এবং পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানকালে ফার্মেসিটিতে গ্যাস্ট্রিকের চিকিৎসায় ব্যবহৃত গ্যাভিসল সিরাপের নকল পণ্য পাওয়া যায়। এ ছাড়া যৌন উত্তেজক ওষুধ ও সিরাপের বৈধ কোম্পানিগত কাগজপত্র দেখাতে পারেনি ফার্মেসি কর্তৃপক্ষ। একই সঙ্গে ফার্মেসির বৈধ ড্রাগ লাইসেন্সও দেখাতে ব্যর্থ হন তাঁরা। লাইসেন্সের আবেদনের একটি কপি দেখালেও অনুমোদিত লাইসেন্সের কোনো কপি উপস্থাপন করতে পারেননি।
এসব অনিয়মের দায়ে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নব গোপাল সাহা বলেন, “ওষুধ মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই নকল ও অননুমোদিত ওষুধ বিক্রির কোনো সুযোগ নেই। অভিযানে নকল ওষুধ এবং বৈধ কাগজপত্রবিহীন ওষুধ পাওয়া গেছে। এ কারণে আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। একই ধরনের অনিয়ম পুনরায় পাওয়া গেলে ফার্মেসি সিলগালাসহ আইনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।”
জনস্বাস্থ্য সুরক্ষায় নকল, অননুমোদিত ও মানহীন ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে বয়স যাচাই ও অভিভাবক-স্বাক্ষী ছাড়াই নোটারি বিয়ে: সামান্য অর্থের বিনিময়ে অপ্রাপ্তবয়স্ককে বিয়ে পড়ানোর অভিযোগ দুই আইনজীবী সুজিত কুমার মন্ডল ও বাসুদেব হালদারের বিরুদ্ধে, সাংবাদিকদের ‘যা পারেন করেন’ বলে হুমকি

সরকারি সফরে পিরোজপুরে বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান

চরম অভাব আর অসুস্থতা: মোরেলগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে ৩০ হাজার টাকায় ‘বিক্রি হওয়া’ শিশু উদ্ধার

ডিবি পুলিশের বিশেষ অভিযানে ভান্ডারিয়ায় ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

গালি নয়, ট্যাগ নয়, একবার তাদের গল্পটাও শুনুন: একজন মফস্বল সাংবাদিকের অদেখা জীবন

গালি নয়, ট্যাগ নয়, একবার তাদের গল্পটাও শুনুন: একজন মফস্বল সাংবাদিকের অদেখা জীবন

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ

পিরোজপুর জেলা হাসপাতালে বেডের ওপর হটাৎ খসে পড়ল ছাদের পলেস্তারা, আহত ৮ বছরের শিশু

নিজ গৃহে গৃহবধূর মরদেহ, ভাঙা আলমারি—কাউখালীতে মৃত্যু ঘিরে রহস্য

উন্নত চিকিৎসার জন্য শনিবার সিঙ্গাপুর যাচ্ছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন, সবার কাছে চাইলেন দোয়া

বালাই দমনে ‌‘ককটেল স্প্রে’ কৃষির জন্য মরণফাঁদ

বালাই দমনে ‌‘ককটেল স্প্রে’ কৃষির জন্য মরণফাঁদ