Friday , 28 August 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

দুঃসময়ে রাজপথে, সুসময়ে আক্ষেপ—‘আমরা ভালো নেই’ রিয়াজ-রশ্মি দম্পতি

মামলা-হামলা-কারাবরণ পেরিয়ে দলের সুসময় দেখলেও সংসারে কাটছে টানাপোড়েনে
জনপথ ডেস্ক : বিএনপির দুঃসময়ে রাজপথে ছিলেন। মামলা হয়েছে, হামলার শিকার হয়েছেন, কারাবরণ করেছেন। রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে দিনের পর দিন পরিবার থেকে দূরে থেকেছেন। স্ত্রীও স্বামীর সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থেকেছেন। এমনকি গর্ভে সন্তান নিয়েও মিছিল করেছেন। কিন্তু দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক পথচলা শেষে দলের সুসময় এলেও নিজেদের জীবনে যেন সুসময় আসেনি পিরোজপুরের রিয়াজ-রশ্মি দম্পতির।
পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রিয়াজ মাতুব্বর এবং তার স্ত্রী পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক স্বাম্মী আক্তার রশ্মি এখন সংসারের নানা টানাপোড়েনে দিন কাটাচ্ছেন। সন্তানদের পড়াশোনা, প্রয়োজনীয় সামগ্রী ও চিকিৎসার ব্যয় মেটাতেও হিমশিম খেতে হচ্ছে বলে জানিয়েছেন তারা। দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পর নিজেদের বর্তমান বাস্তবতা নিয়ে আক্ষেপ থাকলেও দলের কাছে কোনো করুণা কিংবা ব্যক্তিগত সুবিধা চান না বলে জানিয়েছেন এই দম্পতি। তাদের প্রত্যাশা—দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের ত্যাগ যেন মূল্যায়নের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়।
রিয়াজ মাতুব্বরের রাজনৈতিক জীবনের শুরুটা নানা প্রতিকূলতার মধ্য দিয়ে। তার ভাষ্য অনুযায়ী, ২০১৩ সালে কারাগারে থাকা অবস্থায় এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ভর্তি হন। ২০১৬ সালের ২৩ জুলাই রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার সময় পুলিশের হাতে আটক, নির্যাতন ও কারাবরণের ঘটনাও রয়েছে তার রাজনৈতিক জীবনে।
এরপরও রাজপথ ছাড়েননি বলে দাবি করেন রিয়াজ। বিভিন্ন সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকার পাশাপাশি ২০২৩-২৪ সালের নির্বাচনী আন্দোলনে পিরোজপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নেও ভূমিকা রাখার কথা জানান তিনি।
রিয়াজ বলেন, “মামলা, হামলা ও কারাবরণ আমাকে রাজপথ থেকে সরাতে পারেনি। কিন্তু আমার রাজনৈতিক ত্যাগের সঙ্গে আমার পরিবারও কষ্ট করেছে। আমি কারাগারে থাকলে স্ত্রীকে স্বামী ছাড়া এবং সন্তানকে বাবাকে ছাড়া থাকতে হয়েছে।”
তার স্ত্রী স্বাম্মী আক্তার রশ্মিও বিএনপির বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন বলে জানান। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে গর্ভে সন্তান থাকা অবস্থায়ও তিনি রাজপথের মিছিলে অংশ নিয়েছেন। নিজের সঞ্চিত অর্থ দিয়ে মিছিল ও দোয়া মাহফিল আয়োজন করেছেন। সেই আবেগ থেকেই সন্তানের নাম রাখা হয়েছে ‘খালেদা খানম পুতুল’।
রশ্মির দাবি, বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারেও নিজের অর্থ ব্যয় করেছেন তিনি। শিক্ষার্থীদের মধ্যে লিফলেট ও বিভিন্ন সামগ্রী বিতরণের পাশাপাশি মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পও আয়োজন করেছেন। তবে বর্তমানে অর্থনৈতিক সংকটের কারণে সন্তানদের শিক্ষা, প্রয়োজনীয় সামগ্রী ও চিকিৎসার ব্যয় বহন করাই কঠিন হয়ে পড়েছে।
রশ্মি বলেন, দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার কারণে পরিবারের সদস্যদেরও নানা ধরনের কষ্ট সহ্য করতে হয়েছে। রাজনৈতিক দুঃসময়ে যে পরিবারটি পাশে ছিল, এখন সেই পরিবারের বাস্তবতাও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ বলেন, “রিয়াজ-রশ্মি দম্পতি বিএনপির দুঃসময়ের কান্ডারী। দলের সুসময়ে তাদের যথাযথ মূল্যায়ন করা জরুরি।”
রিয়াজ-রশ্মি দম্পতির ভাষ্য, দীর্ঘ ১৭ বছর বিএনপির বিরোধী দলের রাজনীতির সঙ্গে তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। রাজনৈতিক দমন-পীড়নের সময় শুধু তারা দুজন নন, পরিবারের ছোট সদস্যদেরও নানা কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে।
তাদের প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের এই গল্পটি দলের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছাবে। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের মূল্যায়নের উদ্যোগ নেওয়া হবে।
তারা বলেন, “আমরা করুণা চাই না, পদ-পদবির জন্যও রাজনীতি করিনি। শুধু চাই, দলের দুঃসময়ে যারা রাজপথে ছিল, তাদের ত্যাগ যেন ভুলে যাওয়া না হয়। দীর্ঘ রাজনৈতিক পথচলার পর আজ আমাদের বলতে হচ্ছে—আমরা ভালো নেই।”

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর গার্ড অফ অনার ও দাফনে বাঁধার প্রতিবাদে পিরোজপুরে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

পজেটিভ পিরোজপুরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

পিরোজপুর জেলা পুলিশের বার্ষিক কুচকাওয়াজ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি

নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্য!

পিরোজপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ২১

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একাধিক চুরি মামলার আসামি পেশাদার চোর গ্রেপ্তার

পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত,  আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন শেরে বাংলা পাবলিক লাইব্রেরির

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

২০০ বছরের স্বাদের ঐতিহ্য ধরে রেখেছে সিরাজদিখানের ‘পাতক্ষীর’

পিরোজপুরের প্রতি সরকারের আলাদা দৃষ্টি রয়েছে: এমপি সুলতানা জেসমিন জুই

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে পিরোজপুরে ২ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ