Saturday , 19 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

‘খাল দখল করে স্থাপনা নয়, ময়লা ফেললেও ব্যবস্থা’—পিরোজপুরে জেলা প্রশাসক

জনপথ ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জলাবদ্ধতা নিরসন এবং সরকারি খাল দখলমুক্ত করতে পিরোজপুরে পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন, পিরোজপুর পৌরসভা, বিভিন্ন এনজিও ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে এ অভিযান শুরু হয়।
অভিযানের অংশ হিসেবে পৌরসভার শিকারপুর এলাকার নাপিতখালী খাল, পুলিশলাইন সড়কের কুমারখালী খাল এবং পিটিআই-বৌদ্ধপাড়া সংলগ্ন খালে পরিচ্ছন্নতা কার্যক্রম ও অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় খালের বিভিন্ন অংশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের পাশাপাশি পানি চলাচলের প্রতিবন্ধকতা দূর করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, পৌর প্রশাসক মাহামুদুর রহমান মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, সমাজসেবী গাজী কামরুজ্জামান শুভ্র, পজেটিভ পিরোজপুরের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক সাংবাদিক নাঈম তালুকদার, সহ-সভাপতি জুবায়ের আল মামুন, মানবিক পিরোজপুরের সাধারণ সম্পাদক ও চেম্বার অব কমার্সের সহ সভাপতি মেহেদী হাসানসহ বিভিন্ন এনজিও এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা।
অভিযানকালে জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, ডেঙ্গু মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি সাধারণ নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
তিনি বলেন, সরকারি খাল অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ এবং খালে ময়লা-আবর্জনা ফেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা সরকারি খাল দখল করেছেন বা খালে ময়লা ফেলছেন, তাদের নিজ দায়িত্বে এসব দখল ও প্রতিবন্ধকতা অপসারণ করতে হবে। অন্যথায় প্রশাসনের পক্ষ থেকে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে খাল, নালা ও জলাবদ্ধ স্থানগুলো ময়লা-আবর্জনামুক্ত রাখা এবং কোথাও যাতে পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে।
জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সরকারি খাল দখলমুক্ত করতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে ২০ হাজার রেণুপোনা উদ্ধার, তিনজনকে অর্থদণ্ড

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসছে সোমবার

পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান আবারও বৈঠকে বসছে সোমবার

মোরেলগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি

জ্বালানির মূল্য বৃদ্ধি হলেও খাদ্য মূল্যেই প্রভাব পড়বে না: বাণিজ্য মন্ত্রী

ওজন কমাতে চান, শসা খান

পিরোজপুর পৌরবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা

পিরোজপুর পৌরবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা

দক্ষ যুব গড়ার প্রত্যয়ে পিরোজপুরে যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ

জনবান্ধব রাজস্ব প্রশাসন নিশ্চিত করতে ডিসি আবু সাঈদের নির্দেশনা

পিরোজপুরে সূর্যমুখী চাষে সম্ভাবনা, বাজারমূল্য ২০ কোটি

পিরোজপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুদর্শন মন্ডল গ্রেফতার