Friday , 2 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মুদ্রাস্ফীতির চাপে শ্রমিকদের জীবন কঠিন হয়ে পড়েছে: পিরোজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আতিকুর রহমান

জনপথ ডেস্ক : মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণ এবং শ্রমিক ছাঁটাই বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
শুক্রবার (২ অক্টোবর) সকালে পিরোজপুর শহরের করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখা আয়োজিত ‘দায়িত্বশীল সমাবেশ-২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আতিকুর রহমান বলেন, ‘অন্যায় হবে যেখানে, প্রতিরোধ হবে সেখানে; শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে।’ দেশের শ্রমিকরা ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, মুদ্রাস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে শ্রমজীবী মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। তেল-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রভাবও শ্রমিকদের ওপর পড়ছে।
তিনি বলেন, বিভিন্ন মিল-কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়ছেন। গত সাত মাসে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়েছেন দাবি করে তিনি বলেন, শ্রমিক ছাঁটাই মেনে নেওয়া হবে না।
জুলাই আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণের কথা উল্লেখ করে আতিকুর রহমান দাবি করেন, ওই আন্দোলনে প্রায় ৩০০ শ্রমিক শাহাদাতবরণ করেছেন। দেশের বিভিন্ন সংকট ও আন্দোলন-সংগ্রামে শ্রমিকদের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের জন্য যারা বিভিন্ন সময়ে ভূমিকা রেখেছেন, তাদের মানবেতর জীবনযাপন মেনে নেওয়া যায় না।
কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় অব্যবস্থাপনার কারণে কর্মক্ষেত্রে কোনো শ্রমিকের প্রাণহানি যেন না ঘটে, সে জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে শ্রমিক নির্যাতন বন্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
শ্রমিক আন্দোলন ও ট্রেড ইউনিয়নভিত্তিক রাজনীতির প্রসঙ্গ তুলে ধরে আতিকুর রহমান বলেন, বিভিন্ন দেশে শ্রমিকদের আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক ও ক্ষমতার পরিবর্তন ঘটলেও সব ক্ষেত্রে শ্রমিকদের প্রত্যাশিত ভাগ্যোন্নয়ন হয়নি। তাঁর দাবি, প্রচলিত ব্যবস্থায় শ্রমিকদের সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
ইসলামী শ্রমনীতির প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যবস্থায় মালিক ও শ্রমিক উভয়কেই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের প্রকৃত মুক্তি সম্ভব বলেও দাবি করেন তিনি।
দেশের পোশাকশ্রমিকদের প্রসঙ্গে আতিকুর রহমান বলেন, বাংলাদেশে প্রায় ৪০ লাখ পোশাকশ্রমিক রয়েছেন। তবে তাদের জীবনমানের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। বিপরীতে অনেক মালিকের ব্যবসা সম্প্রসারিত হলেও শ্রমিকরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। তাঁদের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগও সীমিত বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হারুনুর রশিদ, অঞ্চল সহকারী আব্দুর রব, পিরোজপুর জেলা শাখার উপদেষ্টা মো. জহিরুল হক ও আব্দুর রাজ্জাক শেখ।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পিরোজপুর জেলা শাখার সভাপতি খন্দকার ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ জামাল।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

নাজিরপুরে জমে উঠেছে ভাসমান সুপারির বাজার, দাম কমে হতাশ চাষিরা

পিরোজপুরে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নাজিরপুরে ট্রলারডুবি: ৪০ ঘণ্টা পর কালীগঙ্গা নদীতে মিলল নিখোঁজ মায়ের মরদেহ পৃথক ট্রলারঘাট নির্মাণের ঘোষণা ইউএনওর, অবহেলা থাকলে ব্যবস্থা

পিরোজপুরের উন্নয়নে দেওয়া কথা রাখছে সরকার, বাস্তবায়ন শুরু নির্বাচনী অঙ্গীকারের

পিরোজপুরের উন্নয়নে দেওয়া কথা রাখছে সরকার, বাস্তবায়ন শুরু নির্বাচনী অঙ্গীকারের

অপরাধী যে দলেরই হোক, ছাড় নয়: পিরোজপুরে কমিউনিটি পুলিশিং সভায় বক্তারা

কাউখালীর নতুন ইউএনও রেহেনা আক্তার

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

পিরোজপুর পৌর নির্বাচনে এনসিপির সম্ভাব্য মেয়র প্রার্থীর সাথে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা

পিরোজপুরে গোডাউনে চুরির সময় যুবক আটক, পুলিশের হাতে সোপর্দ

নেছারাবাদের করফা বাজারে বিয়ের দাবিতে অনশন, ১৭ ঘণ্টা অবরুদ্ধ পল্লী বিদ্যুৎ কর্মী; পুলিশি হস্তক্ষেপে উদ্ধার