Thursday , 17 September 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালীর নতুন ইউএনও রেহেনা আক্তার

জনপথ ডেস্ক : পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মিজ রেহেনা আক্তার।
নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
মিজ রেহেনা আক্তার এর আগে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ভান্ডারিয়া থেকে বদলি হয়ে তিনি পিরোজপুর জেলার বাইরে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে এবার কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো পিরোজপুর জেলায় দায়িত্ব পালনের সুযোগ পেলেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর মিজ রেহেনা আক্তার বলেন, “কাউখালী উপজেলার মানুষের সেবা নিশ্চিত করা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করতে চাই। প্রশাসনের সব কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততাকে গুরুত্ব দেওয়া হবে। উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।”
কাউখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে উপজেলার প্রশাসনিক কার্যক্রম, জনসেবা, উন্নয়ন কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন, পিরোজপুরের পক্ষ থেকে মিজ রেহেনা আক্তারের নতুন কর্মস্থলে সফলতা এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়েছে।

সর্বশেষ - সর্বশেষ

আপনার জন্য নির্বাচিত

তথ্য কমিশনের বাছাই কমিটিতে স্থান পেলেন পিরোজপুর -১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হলেন কাজী রওনাকুল ইসলাম টিপু, প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের বিজয়ে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর অভিনন্দন

ওটিটিতে বিক্রি হচ্ছে রজনীকান্তের ‘জেলার ২’

ওটিটিতে বিক্রি হচ্ছে রজনীকান্তের ‘জেলার ২’

পিরোজপুর মাধ্যমিক-প্রাথমিক ও শিক্ষা প্রকৌশল দপ্তরে ডিসির আকস্মিক পরিদর্শন, পরিস্কার-পরিচ্ছন্নতায় কঠোর নির্দেশনা”

পিরোজপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

পিরোজপুরে অসহায়দের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা বিতরণ

এবার চিপের বাজারে প্রবেশ করতে যাচ্ছেন মাস্ক

এবার চিপের বাজারে প্রবেশ করতে যাচ্ছেন মাস্ক

এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি: এশিয়া পোস্টকে মাসুদ সাঈদীর আইনি নোটিশ

পিরোজপুরে মাদকবিরোধী অভিযানে দুইজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড