Tuesday , 13 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া

জনপথ ডেস্ক : দুর্যোগের ঝুঁকি কমানো, আগাম প্রস্তুতি জোরদার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) আয়োজিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন, দুর্যোগের আগে প্রস্তুতি গ্রহণ, দুর্যোগকালীন জরুরি কার্যক্রম পরিচালনা এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় দুর্যোগের আগাম সতর্কবার্তা দ্রুত ও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া, জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগসহনশীল অবকাঠামো নির্মাণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত সচেতনতামূলক মহড়ায় অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে প্রস্তুতি নিতে হবে এবং আগুন লাগলে তাৎক্ষণিকভাবে কী করণীয়, সে বিষয়ে বাস্তবধর্মী ধারণা দেওয়া হয়।
উল্লেখ্য, জাতিসংঘের উদ্যোগে প্রতিবছর ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়। ২০২৬ সালের আন্তর্জাতিক প্রতিপাদ্য ‘Resilience Starts at Home’, যার মূল বার্তা হলো দুর্যোগসহনশীলতা গড়ে তোলার সূচনা হোক পরিবার ও নিজ বাড়ি থেকে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময় ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিলো বিআরটিএ

পিরোজপুরে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা

হালান্ডের গোলে আর্সেনালের সাথে জয় পেলো সিটি

মালয়েশিয়ায় ‘গ্লোবাল পার্টনার্স কনফারেন্স ২০২৬’: বিশেষ সম্মানে ভূষিত নূর ট্রাভেল করপোরেশন

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে পিরোজপুরে আলোচনা সভা

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একাধিক চুরি মামলার আসামি পেশাদার চোর গ্রেপ্তার

এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি: এশিয়া পোস্টকে মাসুদ সাঈদীর আইনি নোটিশ

ঢাকা থেকে ছেড়ে আসা মঠবাড়িয়াগামী যমুনা পরিবহনের বাস ভান্ডারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালকসহ কয়েকজন আহত

পিরোজপুরে পুরাতন কাপুড়িয়াপট্রিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন

পিরোজপুরে ইসলামি আন্দোলনের জেলা শুরা অধিবেশন, পুনর্গঠিত কমিটিতে ইয়াহইয়া সভাপতি ও মনিরুল সম্পাদক