Saturday , 17 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুরের মাছ ধরার অভিযোগে আলোচনায় খাদ্য কর্মকর্তা, জব্দের পর নিলামে বিক্রি

জনপথ ডেস্ক : পিরোজপুরের জিয়ানগরে উপজেলা পরিষদের পুকুর থেকে অনুমতি ছাড়া মাছ ধরার অভিযোগ উঠেছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় উদ্ধার করা প্রায় ২০ কেজি মাছ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নিলামে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় হোটেল ব্যবসায়ী জাকির হোসেন নিলামে মাছগুলো কিনে নেন। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের পুকুর থেকে বড়শি দিয়ে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির প্রায় ২০ কেজি মাছ ধরেন ওই কর্মকর্তা। পরে রাতে মাছগুলো ককসিটের বাক্সে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাঁকে মাছসহ আটক করেন এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাছগুলো জব্দ করে উপজেলা প্রশাসনের হেফাজতে রাখে।
শনিবার দুপুরে উপজেলা প্রশাসন মাছগুলো নিলামে তোলে। নিলামে স্থানীয় হোটেল ব্যবসায়ী জাকির হোসেন ১ হাজার ৫০০ টাকায় প্রায় ২০ কেজি মাছ কিনে নেন। নিলাম থেকে প্রাপ্ত ১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
এ বিষয়ে পিরোজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) সেলিম মাহমুদ সাগর বলেন, “আমি প্রশিক্ষণে আছি। এ বিষয়ে খোঁজ নিতে হবে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ওয়ালিউর রহমান রুবেল বলেন, সরকারি পুকুর থেকে অনুমতি ছাড়া মাছ ধরা অন্যায়। সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং মাছ নিলামে বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কে এম মামুনুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার সাথে যোগযোগ করা সম্ভব হয়নি।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি নির্বাচিত শেখ রিয়াজ উদ্দিন রানা:  বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১০ সদস্যের কার্যনির্বাহী পরিষদ

ইউএনও পরিচয়ে প্রতারণা, কাউখালীতে বীর মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল চক্র

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুই ঘণ্টার ব্যবধানে দুইজন খুন, সন্দেহভাজন গ্রেপ্তার ২

মালয়েশিয়ায় ‘গ্লোবাল পার্টনার্স কনফারেন্স ২০২৬’: বিশেষ সম্মানে ভূষিত নূর ট্রাভেল করপোরেশন

বর্ণাঢ্য আয়োজনে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—পিরোজপুরে ফল মেলার উদ্বোধন

‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—পিরোজপুরে ফল মেলার উদ্বোধন

রূপসায় বিএনপি নেতা জাকিরকে গুলি করে হত্যা

পিরোজপুরে রেড ক্রিসেন্টের মতবিনিময় সভা, মানবিক সেবায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়ার পথে এলিজা জামান

স্বাস্থ্যগত কারণে আমিরের দায়িত্ব ছাড়লেন অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, পিরোজপুর জামায়াতে নতুন নেতৃত্বের অপেক্ষা