Wednesday , 21 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

বাগেরহাট জেলা হাসপাতালে নতুন নিয়োগ, ক্ষোভে ওয়ার্ড মাস্টারের কক্ষে তালা ১৫ বছর কাজ করেও অনিশ্চয়তায় আয়া-সুইপার-ওয়ার্ডবয়, নামমাত্র বেতন দেওয়ার অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে আউটসোর্সিং প্রক্রিয়ায় নতুন কর্মী নিয়োগকে কেন্দ্র করে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে নামমাত্র বেতনে কাজ করেও নতুন নিয়োগে বাদ পড়ার অভিযোগে অবস্থান কর্মসূচি পালন করেছেন অস্থায়ী কর্মচারীরা। একপর্যায়ে তাঁরা হাসপাতালের ওয়ার্ড মাস্টারের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে হাসপাতালের নিচতলায় এ কর্মসূচি পালন করেন নিয়োগবঞ্চিত আয়া, সুইপার ও ওয়ার্ডবয়রা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ করলেও নতুন নিয়োগের বিষয়ে তাঁদের কিছু জানানো হয়নি। আগে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁদের বাদ দেওয়া হয়েছে।
দীর্ঘ ১৫ বছর ধরে আয়ার কাজ করা লাকি বেগম বলেন, মাত্র দুই হাজার টাকা বেতনে তিনি এতদিন হাসপাতালে সেবা দিয়ে আসছেন। আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ চালু হলে তাঁদের স্থায়ীভাবে বা অগ্রাধিকার ভিত্তিতে রাখার আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু নতুন নিয়োগের বিষয়টি জানতে পেরে তাঁরা হতাশ হয়েছেন।
ক্লিনার হিসেবে কাজ করা নোমান বলেন, “আমাদের না জানিয়ে নতুন নিয়োগ দেওয়া অন্যায়। আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া না হলে আন্দোলন আরও বেগবান করা হবে।”
এ বিষয়ে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, নিয়োগের ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের সরাসরি কিছু করার ছিল না। সরকারি নিয়ম অনুযায়ী দরপত্রের মাধ্যমে ‘এইচআরডি’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটিই ২৮ জন কর্মী নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করেছে।
তাঁর দাবি, নিয়োগপ্রক্রিয়ায় কাউকে সরাসরি অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার আইনগত এখতিয়ার হাসপাতাল প্রশাসনের নেই।
নিয়োগবঞ্চিত কর্মীদের অভিযোগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগপ্রক্রিয়া নিয়ে প্রশ্নের বিষয়ে নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্ট সবার বক্তব্যের ভিত্তিতে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হওয়া প্রয়োজন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সব জেলা ও থানা কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ

পিরোজপুরের সন্ধ্যা নদীতে সাড়ে ৮ হাজার মিটার অবৈধ জাল জব্দ, পরে পুড়িয়ে ধ্বংস

কাউখালীতে পাঙ্গাসিয়া খালে মৎস্য অধিদপ্তরের অভিযান, ৬০ হাজার টাকা মূল্যের ৬হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে বিনষ্ট

এক নবজাতকের দুই বাবা! সন্তান জন্মের পর হাসপাতালে দুই যুবকের পাল্টাপাল্টি দাবি

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার প্রধান কো-অর্ডিনেটর এস এম আল ইমরান

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার প্রধান কো-অর্ডিনেটর এস এম আল ইমরান

‘খাল দখল করে স্থাপনা নয়, ময়লা ফেললেও ব্যবস্থা’—পিরোজপুরে জেলা প্রশাসক

নগর ভবনে পেট্রোল বোমা, জড়িতদের ছাড় না দেওয়ার ঘোষণা মঞ্জুর

খুলনায় এনসিপির বিক্ষোভে দুই পক্ষের হাতাহাতি:  নেত্রীর পৈত্রিক বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে কর্মসূচি, উত্তেজনার পর সংঘর্ষ

পিরোজপুরে আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা