Sunday , 25 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

দীর্ঘ ১৭ ঘন্টা পরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিক পশারীর লাশ দাফন

জনপথ ডেস্ক : পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দাফন করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে করা মামলার বাদী ও অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর (৮৭) মরদেহ। রোববার (২৫ অক্টোবর) রাত ১টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের নিজ বাড়িতে তাঁর দাফন সম্পন্ন হয়।

এর আগে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে মানিক পশারীর মরদেহ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে সেখানে জামায়াতে ইসলামীর নেতাকর্মী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় মরদেহ নিয়ে স্বজনেরা বিপাকে পড়েন। পরে পুলিশের সহায়তায় মরদেহটি সেখান থেকে সরিয়ে পিরোজপুর পুলিশ লাইনসে নেওয়া হয়।
পুলিশ লাইনসে বিকেল ৫টার দিকে মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তাঁর মরদেহ পুলিশি নিরাপত্তায় রাখা হয়। রাত ১২টার দিকে সদর থানা পুলিশ ও জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সহায়তায় মরদেহটি চিতলিয়া গ্রামের বাড়িতে নেওয়া হয়। পরে রাত ১টার দিকে দাফন সম্পন্ন হয়। এ সময় তাঁর স্ত্রী, সন্তান ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক বলেন, “মানিক পশারীর মরদেহ দাফনে পিরোজপুর জেলা জামায়াত ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মী বাধা সৃষ্টি করেননি। জামায়াতে ইসলামী লাশের রাজনীতি করে না। তাই সদর থানা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করে দাফন সম্পন্ন করা হয়েছে।”
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে মানিক পশারীর দাফন সম্পন্ন হয়েছে। কবরের পাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, মানিক পশারী পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ও অন্যতম সাক্ষী ছিলেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর তিনি যশোর ও গোপালগঞ্জে অবস্থান করেন বলে জানা গেছে। প্রায় দুই মাস অসুস্থ থাকার পর তাঁর মৃত্যু হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

কাউখালীতে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম, ক্রেতাদের মাঝে অসন্তোষ

১০ যানবাহনের সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অন্তত ৩০,  গোপালগঞ্জে এমপির গাড়িবহরের দুটি গাড়িও দুর্ঘটনাকবলিত

পিরোজপুরে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে সিরাজুল নামের এক ব্যক্তির ১৬ মাসের কারাদণ্ড

কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম আর নেই

প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানালেন এমপি সুলতানা জেসমিন জুই

পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী: মানসুরা

পরাজয়ে প্রতিজ্ঞ বীর, বিজয়ে বিনয়ী: মানসুরা

রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

রাজধানীর ৭টি ফিলিং স্টেশনে ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলক

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

কাউখালীর শ্রীগুরু সংঘের আবির্ভাব উৎসব শুরু ২৫ নভেম্বর, ইউএনওকে প্রশাসক নিয়োগ

বিক্রমপুরের প্রাচীন স্থাপনা মাথা তুলছে প্রত্নতাত্ত্বিক খননে

বিক্রমপুরের প্রাচীন স্থাপনা মাথা তুলছে প্রত্নতাত্ত্বিক খননে