Tuesday , 27 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত,  আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন শেরে বাংলা পাবলিক লাইব্রেরির

জিয়াউল হক :
অবিভক্ত বাংলার প্রখ্যাত রাজনীতিবিদ, অবিসংবাদিত জননেতা ও কৃষক-শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় পিরোজপুর শেরে বাংলা পাবলিক লাইব্রেরির পাঠক সদস্য কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। লাইব্রেরির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কার্যনির্বাহী পরিষদের সদস্য ও পাঠক সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে শেরে বাংলার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য দেন শেরে বাংলা পাবলিক লাইব্রেরির সহসভাপতি আব্দুর রাজ্জাক শেখ ও গোলাম আহাদ। এ ছাড়া লাইব্রেরির পাঠক সদস্যরা আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন বাংলার রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। কৃষকদের অধিকার রক্ষা, সাধারণ মানুষের স্বার্থ প্রতিষ্ঠা এবং শিক্ষা বিস্তারে তাঁর অবদান তাঁকে ইতিহাসে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে। রাজনৈতিক প্রজ্ঞা, সাহসী নেতৃত্ব ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন।
তাঁরা আরও বলেন, শেরে বাংলার জীবন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা প্রয়োজন। ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের স্মরণ করার মধ্য দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে ইতিহাসচর্চা, সামাজিক দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনা জাগ্রত হয়। মানুষের কল্যাণে শেরে বাংলার কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে শেরে বাংলা এ কে ফজলুল হকের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পিরোজপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা জোবায়ের।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে নিখোঁজ সুখরঞ্জন: ১৪ বছর পর সাবেক এএসপি গ্রেপ্তার

গোপালগঞ্জে বিজিবির কঠোর অবস্থান, আকাশে ড্রোন মাটিতে সাঁজোয়া যান

পিরোজপুরের নতুন জেলা প্রশাসক গোলাম রব্বানীর দায়িত্ব গ্রহণ

খুলনা বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে ৩০ শিক্ষার্থীকে শাস্তি, বহিষ্কার ১০

মঠবাড়িয়ায় ডাকাতি মামলার পলাতক আসামি ‘কালা ইয়াসিন’ গ্রেপ্তার

পিরোজপুরে বাসের ধাক্কায় নিভে গেল কলেজ শিক্ষার্থীর জীবন

গৌরনদীতে জর্দা শামীমের অস্ত্রভান্ডারে অভিযান, ২৭৬১ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ৩

পিরোজপুরে নতুন ডিসি মো. গোলাম রব্বানী, আবু সাঈদ গেলেন টাঙ্গাইলে: চার জেলায় নুতন মুখ

বিস্ফোরক মামলায় আদালতে আত্মসমর্পণ, জামিন নামঞ্জুর; কারাগারে পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর জসিম

হজযাত্রীদের জন্য বিশ্বের প্রথম ‘কুলিং ইহরাম’ আনল সৌদি