Wednesday , 28 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেল ৪টায় পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে র‍্যালিটি শুরু হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র‍্যালিটি পোস্ট অফিস সড়কে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওন ও সালমান জাকিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সদস্যসচিব এমদাদুল হক মাসুদ। এ সময় জেলা, পৌরসভা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুবসমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ভূমিকা আরও কার্যকর করতে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে।
তাঁরা আরও বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। এ জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক

পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের পিতা বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী আকনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক

পিরোজপুরের নাজিরপুরে পূজা দেখে ফেরার পথে ৫০ যাত্রী নিয়ে ট্রলারডুবি, শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশুর হাটে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার পশুর হাটে চাঁদাবাজি, যুবক গ্রেফতার

আওয়ামী লীগের সঙ্গে কখনো জোট করেনি জামায়াত: গোলাম পরওয়ার বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদ, চাঁদাবাজি ও দমন-পীড়নের অভিযোগ

পিরোজপুরে গাঁজাসহ ৩ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদার নিয়ে মতবিনিময়, সমন্বিতভাবে কাজ করবে পিরোজপুর জেলা পুলিশ

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সব জেলা ও থানা কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ

ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিচারকদের ভূমিকা মুখ্য: প্রধানমন্ত্রী

পিরোজপুরের নাজিরপুরে বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা

পিরোজপুরের নাজিরপুরে বন্যাকবলিত শতাধিক পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের সহায়তা

যথাযথ শ্রদ্ধা ও স্মরণে পিরোজপুরে পালিত হলো জুলাই শহীদ দিবস