Monday , 2 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হলেন ১১ সাংবাদিক

জনপথ ডেস্ক :
বরিশাল প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে ১১ সাংবাদিককে মনোনীত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় উপস্থিত সদস্যদের ভোটে তাঁদের সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রেসক্লাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী সভায় উপস্থিত সদস্যদের তিন-চতুর্থাংশের ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে নতুন সদস্যদের চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।
নতুন সদস্য হিসেবে মনোনীত সাংবাদিকরা হলেন—দৈনিক মানবকণ্ঠের মো. ফিরোজ আলম (ফাহিম ফিরোজ), চ্যানেল ওয়ানের আরিফ হোসাইন, জাগো নিউজের শাওন খান, মোহনা টেলিভিশনের মো. শামীম হোসেন শেখ, দি বাংলাদেশ টুডের মো. জিহাদ রানা, দৈনিক ভোরের কাগজের মো. কামরুজ্জামান (এম কে রানা), দৈনিক যায়যায়দিনের আরিফুর রহমান খান, স্টার নিউজের মেহেদী হাসান, চ্যানেল আইয়ের সাঈদ পান্থ, দৈনিক বিপ্লবী বাংলাদেশের নুরুল হাসান স্বাক্ষর এবং দৈনিক আমাদের সময়ের মো. আল মামুন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নবমনোনীত সদস্যদের দ্রুত প্রেসক্লাবের অফিস ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করে সদস্য ফরম সংগ্রহ করতে বলা হয়েছে। ফরম পূরণ করে জমা দেওয়ার পর তাঁদের নাম আনুষ্ঠানিকভাবে সদস্য তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন যৌথভাবে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

ফুলের শুভেচ্ছায় পিরোজপুর সদরের নতুন ইউএনওকে বরণ করলেন জেলা প্রশাসক

মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার-সমাজের সম্মিলিত প্রতিরোধের আহ্বান

খুলনা-বাগেরহাটের উন্নয়নে নতুন প্রত্যাশা, সুন্দরবন-মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী

নজরুলের চেতনায় মুখর পিরোজপুর, সমাপনীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিজয়ীদের পুরস্কার

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

মুক্তির আগেই ২৫০ কোটি আয় করলো ‘কিং’

পিরোজপুরে আনন্দঘন পরিবেশে পালিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

পিরোজপুরে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত

দক্ষ যুব গড়ার প্রত্যয়ে পিরোজপুরে যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ

নেছারাবাদে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজিব গ্রেপ্তার

পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি সুলতানা জেসমিন জুঁই