Wednesday , 4 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে ভারানি খাল পরিষ্কারে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

জিয়াউল হক, পিরোজপুর : পিরোজপুর শহরের পরিচ্ছন্নতা ও পরিবেশ রক্ষায় ভারানি খাল পরিষ্কার করেছে পিরোজপুর পৌরসভা। নিয়মিত পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন ভারানি খালে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে খালের কচুরিপানা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। একই সঙ্গে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ড্রেন এবং এর আশপাশের এলাকাও পরিষ্কার করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন, পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন, পৌর প্রশাসনিক কর্মকর্তা জামাল হোসেন মল্লিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম এবং পিরোজপুর জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলিফ আহমেদ রাজিব।
এ ছাড়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন বলেন, পিরোজপুর পৌরসভার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। নগরবাসীর জন্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে দিনে-রাতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

মঠবাড়িয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, নগদ ১ লাখ টাকা উদ্ধার

ক্যান্সারে আক্রান্ত মিজান শেখের চিকিৎসায় সহায়তার আকুতি অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসা, সহায়তার হাত বাড়ানোর আহ্বান

দুঃসময়ে রাজপথে, সুসময়ে আক্ষেপ—‘আমরা ভালো নেই’ রিয়াজ-রশ্মি দম্পতি

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সব জেলা ও থানা কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ফারহানা ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ

পিরোজপুরের নেছারাবাদে প্রবাসীর বাড়িতে চুরি করতে গিয়ে যুবক আটক, ছুরিকাঘাতে আহত ৩

পিরোজপুরে দ্বিতীয় প্রান্তিকের ফল প্রকাশ, মা সমাবেশে শিক্ষার মানোন্নয়নে জোর

কাউখালীতে গাছ থেকে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নতুন ফিচার আনছে জেমিনি

যা থাকছে অ্যাপলের প্রযুক্তি সম্মেলনে

শিক্ষকসহ অন্য পেশায় থেকে সাংবাদিকতা করার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান