Wednesday , 4 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

বাগেরহাটের বাধাল হাটে জমজমাট সুপারির বাজার, প্রতি হাটে কোটি টাকার বেচাকেনা

উৎপাদন কম, দাম ভালো—লাভের আশায় কৃষক ও ব্যবসায়ীরা

শুভংকর দাস বাচ্চু, বাগেরহাট :
বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল বাজারে জমে উঠেছে আগাম উঠতি কাঁচা-পাকা সুপারির হাট। বাগেরহাট-পিরোজপুর মহাসড়কসংলগ্ন ঐতিহ্যবাহী এ হাট জেলার অন্যতম বৃহৎ সুপারির বাজার হিসেবে পরিচিত। সপ্তাহে দুই দিন—রোববার ও বৃহস্পতিবার বসে এ হাট। প্রতিটি হাটে কোটি টাকার সুপারি কেনাবেচা হয়।
বাধাল অঞ্চলটি লবণ ও মিষ্টি পানির মিশ্রিত এলাকা হওয়ায় এখানকার সুপারি স্বাদে বেশ সুস্বাদু। এ কারণে উত্তরাঞ্চলের জেলাগুলোতে বাগেরহাটের সুপারির ব্যাপক চাহিদা রয়েছে। দেশজুড়ে ‘বাগেরহাটের সুপারি’ নামে পরিচিত এ অঞ্চলের সুপারি রংপুর, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, ঢাকা ও সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। গত বছরের তুলনায় এবার উৎপাদন কম হলেও বাজারদর ভালো থাকায় স্বস্তিতে রয়েছেন কৃষক ও ব্যবসায়ীরা।
রোববার সকালে সরেজমিনে বাধাল হাটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতার উপচে পড়া ভিড়। বিভিন্ন এলাকা থেকে ভ্যান ও ইজিবাইকে বস্তা ও ঝুড়িভর্তি সুপারি নিয়ে হাটে আসছেন চাষি ও খুচরা ব্যবসায়ীরা। চলছে দরদাম ও কেনাবেচা। আড়তদার ও পাইকারি ব্যবসায়ীরা সুপারি কিনে মজুত করছেন।
পার্শ্ববর্তী হোগলাপাশা, বনগ্রাম, দাশখালী ও কদমতলাসহ বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা এ হাটে সুপারি বিক্রি করতে আসেন। বাধাল গ্রামের সুপারিবিক্রেতা আবদুল জলিল শেখ জানান, এ বছর তাঁদের সুপারির ফলন অনেক কম হয়েছে। তবে বর্তমান বাজারদর বেশ ভালো।
রামচন্দ্রপুর গ্রামের খুচরা ব্যবসায়ী আলম শেখ বলেন, তাঁরা গৃহস্থদের কাছ থেকে সুপারি কিনে এ হাটে বিক্রি করেন। প্রতি কুড়িতে তাঁদের ৩০ থেকে ৪০ টাকা লাভ হয়। আকারভেদে প্রতি কুড়ি (২৩১টি) সুপারি ৭০০ থেকে ১ হাজার ১০০ টাকায় কেনাবেচা হচ্ছে। তবে আজ বাজারদর কিছুটা কম।
সুপারি ব্যবসায়ী অসিত দাস বলেন, “বাধাল হাট থেকে সুপারি কিনে আমরা সরাসরি রংপুর ও আশপাশের জেলাগুলোতে বিক্রি করি। বাজারে নতুন সুপারি উঠতে শুরু করেছে। এখন বাজারও ভালো। তবে এ বছর সুপারি উৎপাদন কম হয়েছে। আকারভেদে প্রতি বস্তায় ১২ থেকে ২০ কুড়ি সুপারি ধরে। বর্তমানে প্রতি হাটে ৩০০ থেকে ৫০০ বস্তা সুপারি উঠছে। প্রতি হাটেই সুপারির দাম বাড়ছে। এভাবে দাম বাড়লে ব্যবসায়ী ও চাষি—উভয়েই লাভবান হবেন।”
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আকাশ বৈরাগী জানান, বাগেরহাট জেলার মধ্যে কচুয়া উপজেলায় সবচেয়ে বেশি সুপারি উৎপাদিত হয়। এ বছর উপজেলায় ১ হাজার ২৩২ হেক্টর জমিতে সুপারি আবাদ হয়েছে। গত বছরের তুলনায় এ বছর ফলন কিছুটা কম হয়েছে। সুপারি উৎপাদন বাড়াতে কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় ধর্ষণের পর হত্যার শিকার ৭ বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান।

জনগণের মতামত প্রতিফলিত না হলে বাজেট সফল হবে না: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম

জনগণের মতামত প্রতিফলিত না হলে বাজেট সফল হবে না: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম

দক্ষ যুব গড়ার প্রত্যয়ে পিরোজপুরে যুব দিবস উদযাপন, উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক বিতরণ

‘সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ি’ প্রতিপাদ্যে পিরোজপুরে পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

চট্টগ্রামের আইনশৃঙ্খলা উন্নয়ন ও জঙ্গল সলিমপুর অভিযানে সাফল্য: অতিরিক্ত ডিআইজি নাজিমুল হককে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পিরোজপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি মহাদেব বিশ্বাস নিহত

নাজিরপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভাগীয় কমিশনারের বিশেষ সভা, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস

পিরোজপুরের জিয়ানগরে এডিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ, শোকজ পেলেন উপজেলা পরিষদের সিএ আরাফাত

‘আমাকে মাইনাস করে কোনো কাজ করতে পারবেন না’—সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মাসুদ সাঈদীর