Wednesday , 7 October 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

‘আমাকে মাইনাস করে কোনো কাজ করতে পারবেন না’—সমন্বিতভাবে কাজ করার আহ্বান এমপি মাসুদ সাঈদীর

জনপথ ডেস্ক : পিরোজপুর পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সংসদ সদস্যকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি বলেছেন, পৌরসভার উন্নয়ন একটি সমন্বিত কাজ। পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করে কোনো পরিকল্পনা না করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় পিরোজপুর পৌরসভা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন এমপি মাসুদ সাঈদী।
মাসুদ সাঈদী বলেন, “পিরোজপুর পৌরসভা একটি শতবর্ষী পৌরসভা। এখানকার রাস্তাঘাট ও পানি সমস্যা নিয়ে জাতীয় সংসদে আমি দুইবার কথা বলেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পৌরসভা থেকে এখন পর্যন্ত একটি সুপরিকল্পিত পরিকল্পনা আমি পাইনি।”
তিনি বলেন, “পিরোজপুর পৌরসভার মনে রাখা উচিত, পিরোজপুর-১ আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত আমি এই এলাকার সংসদ সদস্য। এই এলাকার উন্নয়ন কার্যক্রমে আমার সঙ্গে সমন্বয় থাকা প্রয়োজন।”
পৌরসভার পক্ষ থেকে সমস্যা তুলে ধরার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না। আপনারা যদি না বলেন, তাহলে আমি সমস্যাটা বুঝব কীভাবে? সকল কাজ করার দায়িত্ব এমপি সাহেবের নয়। টোটাল কাজটি একটি সমন্বিত কাজ। প্রধানমন্ত্রীকেও কাজ করতে হয় সমন্বিতভাবে।”
তিনি আরও বলেন, “আমি আশা করব, পিরোজপুর পৌরসভা ভবিষ্যতে আমার সঙ্গে কথা না বলে কোনো পরিকল্পনা নেবে না। আমাকে মাইনাস করে কোনো কাজ আপনারা করতে পারবেন না।”
এমপি বলেন, সংসদ সদস্য হিসেবে তাঁর কাছে যে বরাদ্দ আসে, নীতিমালার কারণে সেগুলো উপজেলায় দিতে হয়; পৌরসভায় সরাসরি বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। তবে পৌরবাসী তাঁর ভোটার উল্লেখ করে তিনি বলেন, “পৌরসভায় যে বাজেট আসে, সেই বাজেট যায় কোথায়, কোথায় ব্যবহার হয়—সেটা জানার অধিকার আমার এবং জনগণের আছে।”
পিরোজপুর পৌরসভা ও নাজিরপুরের বিভিন্ন উন্নয়ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর আলোচনা হয়েছে বলেও জানান মাসুদ সাঈদী। তিনি বলেন, “পিরোজপুর পৌরসভা এবং নাজিরপুর নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমি ৪০ মিনিট কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কথা শুনেছেন। শুধু শুনেননি, সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী ও সচিবদের সেখানে ডেকেছেন।”
ফেলে রাখা উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, “যাতে করে ফেলে রাখা কাজগুলো করা হয়, তার জন্য সর্বোচ্চ আন্তরিকতা দেখিয়েছেন প্রধানমন্ত্রী।”
রাস্তার কাজের বিষয়ে মাসুদ সাঈদী বলেন, দুর্নীতির মামলা চলমান থাকলেও চাইলে পুরোনো ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে নতুন ঠিকাদার দিয়ে রাস্তার কাজ করা সম্ভব। তিনি আশা প্রকাশ করে বলেন, “এই বছরের মধ্যেই কাজগুলো শুরু হবে।”
মতবিনিময় সভায় পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহামুদুর রহমান মামুন, পৌর নির্বাহী কর্মকর্তা বনি আমিন, পৌর প্রশাসনিক কর্মকর্তা জামাল মল্লিক, নির্বাহী প্রকৌশলী ধ্রুব লাল দত্ত বণিক, প্রকৌশলী শামীম, সহকারী প্রকৌশলী মেহেদী হাসানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুর রব, সেক্রেটারি মো. জহিরুল হক, পৌর আমির ইসহাক খানসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ইনসেপ্টা ফার্মার প্রতিনিধি মহাদেব বিশ্বাস নিহত

জিপিএস ট্র্যাকারে মিলল চুরি যাওয়া অটো, পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার ২

জাতীয় ঐক্য ও সংহতির বার্তায় পিরোজপুর জেলা পুলিশের বিপ্লব ও সংহতি দিবস পালন

পিরোজপুর পৌরবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা

পিরোজপুর পৌরবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ রিয়াজউদ্দিন রানা

এক হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলার হুঁশিয়ারি: এশিয়া পোস্টকে মাসুদ সাঈদীর আইনি নোটিশ

স্বেচ্ছাসেবায় অবদানের স্বীকৃতি, পিরোজপুরের ৭ তরুণ পেলেন পুরস্কার

জ্বালানির মূল্য বৃদ্ধি হলেও খাদ্য মূল্যেই প্রভাব পড়বে না: বাণিজ্য মন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান, পিরোজপুরে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত

পিরোজপুরে জেলা পরিষদের ব্যতিক্রমী উদ্যোগ, স্থানীয় যুবসমাজকে সঙ্গে নিয়ে মাছের পোনা অবমুক্ত

কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু