Wednesday , 4 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

শুন্য পাস: বরিশাল বিভাগের ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে তলব, তালিকায় পিরোজপুরের দুই প্রতিষ্ঠান

জনপথ ডেস্ক : ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস না করায় বরিশাল বিভাগের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠানগুলোর প্রধানকে পরিচালনা পর্ষদের সভাপতিসহ আগামী ১০ নভেম্বর শিক্ষা বোর্ডে সশরীরে উপস্থিত হয়ে ফল বিপর্যয়ের কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় পিরোজপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দৈনিক জনপথ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জসিম উদ্দিন।
তিনি জানান, ১০ নভেম্বর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সভাপতিকে বোর্ডে উপস্থিত হয়ে শূন্য পাসের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। প্রথমে প্রতিষ্ঠানগুলোর সমস্যাগুলো জানা হবে। এরপর পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিপিসি স্কুল অ্যান্ড কলেজ, মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজ ও সদর উপজেলার আউলিয়াপুর ছাবিনা আক্তার স্কুল অ্যান্ড কলেজ; ভোলার চরফ্যাশন উপজেলার চরমানিকা জালাল আহম্মেদ কলেজ, লালমোহন উপজেলার রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ও সদর উপজেলার মেদুয়া কলেজকে নোটিশ দেওয়া হয়েছে।
বরগুনার বেতাগী উপজেলার কদভানু মেমোরিয়াল মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ এবং পাথরঘাটা উপজেলার হোগলাপাশা কলেজ রয়েছে এ তালিকায়। অন্যদিকে ঝালকাঠির নলছিটি উপজেলার অ্যাডভোকেট এইচ আর কে ফাউন্ডেশন কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট অ্যান্ড কলেজকেও নোটিশ দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের নোটিশে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রথম ও সর্বশেষ স্বীকৃতিপত্র, হালনাগাদ পরিচালনা কমিটির তথ্য এবং গত পাঁচ বছরের পরীক্ষার ফলাফলের তালিকা চাওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক বা অধ্যক্ষকে আগামী ১০ নভেম্বর বোর্ডে উপস্থিত হয়ে শূন্য পাসের কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শূন্য পাসের ঘটনায় শিক্ষা বোর্ডের এ উদ্যোগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম ও ফলাফল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের বিজয়ে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর অভিনন্দন

কাউখালীতে নদীভাঙনে দেবে গেছে আমরাজুরি ফেরিঘাটের ডালা, যানবাহন পারাপার বন্ধ

ভান্ডারিয়ায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকটে

পিরোজপুরে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

নাজিরপুরে যুবদলের সভাপতি পদে আলোচনায় সাবেক ছাত্রনেতা মাজেদুল কবির।

ঢাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

ঢাবিতে কর্মকর্তা-কর্মচারীদের কম্পিউটার প্রশিক্ষণ শুরু

পিরোজপুরে সশস্ত্র ডাকাতির ঘটনায় প্রধান অভিযুক্ত মিটু শেখ ঢাকায় গ্রেপ্তার

প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি প্রশ্নের মুখে, রোপণের পর নেই সংরক্ষণের উদ্যোগ

স্বেচ্ছাসেবায় অবদানের স্বীকৃতি, পিরোজপুরের ৭ তরুণ পেলেন পুরস্কার

পিরোজপুরে ঘরের ট্রাংকে মিলল দেড় কেজি গাঁজা, গ্রেপ্তার ১