Friday , 6 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজে নবীন বরণ এবং কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : পিরোজপুরে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী প্রতিষ্ঠিত পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহরাব হোসাইন জুয়েল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাওলানা আব্দুর রব।
এ ছাড়া অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থী, কলেজের শিক্ষক এবং এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে আলোচনা সভা শেষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এ সময় বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তারা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা, মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং নৈতিকতা ও আদর্শের মাধ্যমে নিজেদের যোগ্য শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি শিক্ষাজীবনে শৃঙ্খলা, অধ্যবসায় ও ভালো ফলাফলের গুরুত্ব তুলে ধরেন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে আঙুর চাষে বা‌জিমাত, ৪৫ মণ উৎপাদনের আশা

পিরোজপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

নেছারাবাদে অগ্নিকাণ্ডে সর্বস্বান্তদের পাশে প্রতিমন্ত্রী, পেলেন ঢেউটিন চাল ও নগদ অর্থ

নাজিরপুরে থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

কাউখালীতে নদীভাঙনে দেবে গেছে আমরাজুরি ফেরিঘাটের ডালা, যানবাহন পারাপার বন্ধ

পিরোজপুরের নেছারাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ দোকান ও ৫ বসতঘর পুড়ে ছাই

বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪১ রোগী

নেছারাবাদে ডোবার পানিতে পড়ে দুই বছর বয়সের শিশুর মর্মান্তিক মৃত্য

নেছারাবাদে ডোবার পানিতে পড়ে দুই বছর বয়সের শিশুর মর্মান্তিক মৃত্য

নাজিরপুরে বিএনপির কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে পিরোজপুর জেলা ছাত্রদলের বিক্ষোভ