Wednesday , 11 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

কাউখালীতে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

রিয়াদ মাহামুদ, কাউখালি :
পিরোজপুরের কাউখালীতে বিদ্যালয়ের ভেতরে পঞ্চম শ্রেণির এক ছাত্রী ও এক সহকারী শিক্ষিকাকে যৌন নিপীড়নের পৃথক অভিযোগে দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) পিরোজপুরের ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পাল এবং ৫০ নম্বর পশ্চিম জিবগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবায়ের রহমান।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ওয়াহিদুর রহমান জানান, পৃথক দুটি অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে অফিস আদেশ জারির মাধ্যমে অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ

অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে গভীর রাতে র‍্যাব-৮ এর তল্লাশি কার্যক্রম

অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে গভীর রাতে র‍্যাব-৮ এর তল্লাশি কার্যক্রম

মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়?

মশা কেন কিছু মানুষকে বেশি কামড়ায়?

পিরোজপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, অবমুক্ত হলো মাছের পোনা

নেছারাবাদে শীতলা মন্দিরের ৪২ শতক জমিতে ধান চাষ, জামায়াত নেতার বিরুদ্ধে দখলের অভিযোগ মামলা চলমান থাকার কথা জানিয়েছেন ভুক্তভোগীরা, জমি উদ্ধারের দাবি

নাজিরপুরে থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

পিরোজপুরে জুলাই শহীদদের রুহের মাগফেরাত কামনায় ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

পিরোজপুরে জমবে ফুটবলের লড়াই, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আরবি বিভাগের অধ্যাপক থেকে বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ভিসি, ‘আল্লাহ নিয়োগ করাইছে তারেক রহমানকে দিয়ে’, বললেন পিবিপ্রবি উপাচার্য

যা থাকছে অ্যাপলের প্রযুক্তি সম্মেলনে