Wednesday , 11 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ- ​পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, সহিংসতায় পুলিশসহ আহত অর্ধশতাধিক

জনপথ ডেস্ক :

​সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া।মঙ্গলবার (১০নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ ও ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়। এতে পুলিশের একটি গাড়িতে আগুন এবং পুলিশসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার সকাল থেকেই উত্তপ্ত হতে শুরু করে টুঙ্গিপাড়ার পাটগাতী স্ট্যান্ড এলাকা। সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মী সড়কটিতে অবস্থান নেন।
​এসময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে তীব্র প্রতিরোধ ও সড়ক অবরোধ গড়ে তোলে। একপর্যায়ে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে পাটগাতীস্থ উপজেলা যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়।

​সহিংসতার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় টুঙ্গিপাড়া থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আন্দোলনকারীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

​সংঘাতের একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এ সময় ইটপাটকেলের আঘাত ও সংঘর্ষে পুলিশ সদস্যসহ অর্ধশতাধীক আহত হন।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

মঠবাড়িয়ায় ইয়াবা সেবনকালে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

জরায়ু টিউমারের অপারেশন করাতে গিয়ে লাশ হলেন মঠবাড়িয়ার রেনু বেগম : ভুল চিকিৎসা ও প্রলোভন দিয়ে ধামাচাপা দেওয়ার অভিযোগ

পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে মাদকের বিস্তার রোধে “আমাদের করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রেস ক্লাবের আয়োজনে মাদকের বিস্তার রোধে “আমাদের করণীয় শীর্ষক” আলোচনা সভা অনুষ্ঠিত

এইচএসসিতে এক-দুই বিষয়ে ফেল করলেও মিলবে পুনঃপরীক্ষার সুযোগ, সময় এক মাস,  নির্মোহ মূল্যায়নে জোর, পাসের হার ৫২.১২ শতাংশ

জবির ইসলামিক স্টাডিজ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

জবির ইসলামিক স্টাডিজ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

পিরোজপুর জেলা জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন মাওলানা আব্দুর রব

গোপালগঞ্জে ১,৫০০ বিজিবি-পুলিশ মোতায়েন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন :  ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ-অগ্নিসংযোগ

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে রাসপূর্ণিমার উৎসব শুরু ২২ নভেম্বর, পুণ্যস্নান ২৪ নভেম্বর শুধু সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণের অনুমতি; নিরাপদ যাতায়াতে নির্ধারিত ৫টি নৌপথ, পরিচয়পত্রসহ করতে হবে আবেদন

এমপি মাসুদ সাঈদীর উদ্যোগে বরিশাল থেকে পিরোজপুরে ল’ কলেজের পরীক্ষাকেন্দ্র, কমবে ভোগান্তি

জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি ১ লাখ ৪২ হাজার টাকায়