Saturday , 14 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু

জনপথ ডেস্ক :

ঝালকাঠির রাজাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরপাড়ে পড়ে মাথায় আঘাত পেয়ে মেহজাবিন রাইসা (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মেহজাবিন রাইসা পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার নদমুল্লা গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। বৃহস্পতিবার মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল সে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে নানাবাড়ির পেছনের পুকুরপাড়ে খালাতো বোনের সঙ্গে হাত-মুখ ধুচ্ছিল রাইসা। এ সময় হঠাৎ মাথা ঘুরে পুকুরপাড়ে পড়ে যায় সে। এতে মাথার ডান পাশে আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে শিশুটি।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামের বিজয়ে পিরোজপুর ১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদীর অভিনন্দন

পিরোজপুরে আনোয়ার হোসেন (নাজির) পাঞ্জেগানা জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদের চিরবিদায়

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদের চিরবিদায়

ক্রীড়া কার্ড না, আমি বলব এটা আমিনুল কার্ড : জামাল ভূঁইয়া

সেবা কার্ডের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান

কাউখালীতে গাছ থেকে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এইচএসসি পাসেই দক্ষতার নতুন পথ, সম্ভাবনার দুয়ার খুলছে CBT&A

পিরোজপুরের উন্নয়নে দেওয়া কথা রাখছে সরকার, বাস্তবায়ন শুরু নির্বাচনী অঙ্গীকারের

পিরোজপুরের উন্নয়নে দেওয়া কথা রাখছে সরকার, বাস্তবায়ন শুরু নির্বাচনী অঙ্গীকারের

পিরোজপুরের নেছারাবাদে গাঁজা সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

পিরোজপুরে ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার