Sunday , 15 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মোরেলগঞ্জে ৫ কমিউনিটি ক্লিনিকে সেলিম মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্বাস্থ্যসেবা সরঞ্জাম বিতরণ

মো. শাহজাহান খান, মোরেলগঞ্জ (বাগেরহাট) : আত্মমানবতার সেবায় বাগেরহাটের মোরেলগঞ্জে আলহাজ্ব সেলিম মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৫টি কমিউনিটি ক্লিনিকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরীক্ষা-নিরীক্ষার জন্য বিনামূল্যে বিভিন্ন যন্ত্রাংশ ও সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী বড়পরী কমিউনিটি ক্লিনিকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে ওজন মাপার মেশিন, বিপি মেশিন, পানির ফিল্টার এবং গ্লুকোমিটার ও স্টিক বিতরণ করা হয়।
বানিয়াখালী বড়পরী কমিউনিটি ক্লিনিকের জমিদাতা মো. নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সেলিম মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রয়াত বিএনপি নেতা সেলিম মিয়ার সহধর্মিণী আফরোজা সেলিম।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাউলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মাস্টার মো. আব্দুল আলীম। আরও বক্তব্য রাখেন বানিয়াখালী বড়পরী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আবু বক্কর সিদ্দিক, পরিবার কল্যাণ সহকারী আসমা আক্তার জান্নাতি, বিএনপি নেতা ও ফাউন্ডেশনের সদস্য সাইফুল ইসলাম মুকুল, ওয়ার্ড বিএনপির সভাপতি শামছুল আলম ফকির, যুবদল নেতা হাফিজ শিকদার ও রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রয়াত বিএনপি নেতা ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সেলিম মিয়া ছিলেন খাউলিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের কল্যাণে নিবেদিতপ্রাণ। তিনি সবসময় এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কথা ভাবতেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে এবং প্রত্যন্ত গ্রামের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। চিকিৎসা ক্ষেত্রসহ সব ধরনের মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান আফরোজা সেলিম।
এ সময় বানিয়াখালী বড়পরী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আবু বক্কর সিদ্দিক জানান, ২০০০ সালে প্রতিষ্ঠিত এই ক্লিনিকটি থেকে বড়পরী, ধানসাগর, ছোটপরী ও পার্শ্ববর্তী শরণখোলা সীমান্তবর্তী এলাকার শত শত মানুষ প্রতিদিন প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করছেন। পাশাপাশি তিনি স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সকল সিএইচসিপির ২০২৪ সালের বকেয়া ৫ মাসের বেতন-ভাতা দ্রুত পরিশোধের দাবি জানান।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুরে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠিত

পিরোজপুরে মানবাধিকার সুরক্ষায় নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন: সাক্ষী হাজিরা ও আদালতের নিরাপত্তায় জোর

কোস্ট গার্ড-পুলিশের যৌথ অভিযানে পিরোজপুরে মাছ ধরার ট্রলারে বিপুল পরিমাণ ভারতীয় পোশাক উদ্ধার, ট্রলার রেখে পালাল চোরাচালানকারীরা

কাউখালী আশ্রমের কমিটি নিয়ে প্রকাশিত সংবাদ ‘অসত্য’, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ওজন কমাতে চান, শসা খান

পিরোজপুরে ৬৪তম বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল নিবন্ধন প্রস্তুতি কোর্সের শুভ উদ্বোধন

বাগেরহাট জেলা হাসপাতালে নতুন নিয়োগ, ক্ষোভে ওয়ার্ড মাস্টারের কক্ষে তালা ১৫ বছর কাজ করেও অনিশ্চয়তায় আয়া-সুইপার-ওয়ার্ডবয়, নামমাত্র বেতন দেওয়ার অভিযোগ

সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়োগে বদ্ধপরিকর পিরোজপুর জেলা পুলিশ

পিরোজপুরে পুলিশের যৌথ অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান নোমান মৃধা গ্রেপ্তার