Monday , 16 November 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

গোপালগঞ্জে ১,৫০০ বিজিবি-পুলিশ মোতায়েন, জুলাই স্মৃতিস্তম্ভে আগুন :  ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিক্ষোভ-অগ্নিসংযোগ

জনপথ ডেস্ক :

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১৫০ জন বিজিবি সদস্য এবং ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সরকারি স্থাপনা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউজে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।
ব্রিফিংয়ে প্রথমে সাংবাদিকদের তথ্য জানান বিজিবির যশোর রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান। পরে পুলিশের পক্ষ থেকে বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
এদিকে, গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় বিক্ষোভকারীরা শেখ কামাল স্টেডিয়ামের কাছে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন এবং তাতে আগুন ধরিয়ে দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রোববার দলটির কয়েকশ নেতাকর্মী ও সমর্থক বিক্ষোভে অংশ নেন। রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর জেলায় এটিই ছিল দলটির প্রথম প্রকাশ্য বিক্ষোভ মিছিল।
এ ঘটনায় গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

পিরোজপুর জেলা জামায়াতের আমীর হিসেবে শপথ নিলেন মাওলানা আব্দুর রব

পিরোজপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান

পিরোজপুর সরকারি মহিলা কলেজে স্মার্টফোন নিষিদ্ধ, পূর্ণ ইউনিফর্ম বাধ্যতামূলক করে বিজ্ঞপ্তি

রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

পিরোজপুর-নেছারাবাদে উন্নয়নকাজ পরিদর্শনে গণপূর্ত প্রতিমন্ত্রী, বললেন—জনগণের সরকারই জনগণের জন্য কাজ করে

পিরোজপুরে খামকাটা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন এসএমসি গঠন, সভাপতি সাদ্দাম

পিরোজপুরে বিদেশি পিস্তল, গুলি ও গাঁজাসহ আটক ১

রাতের আঁধারে পুকুরে বিষ, সকালে ভেসে উঠল দেড় লাখ টাকার মাছ, তদন্তে পুলিশ

প্রশ্নফাঁস ও গুজব রোধে সাইবার নজরদারি ও ট্র্যাকিং জোরদার হয়েছে : শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁস ও গুজব রোধে সাইবার নজরদারি ও ট্র্যাকিং জোরদার হয়েছে : শিক্ষামন্ত্রী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে পিরোজপুরে আনন্দ র‍্যালি