Friday , 15 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

অধ্যক্ষ আলমগীর হোসেনকে এপেক্স ক্লাব অব পিরোজপুরের সংবর্ধনা

ডেস্ক নিউজ: জেলা পরিষদের প্রশাসক ও এপেক্স ক্লাব অব পিরোজপুরের সাবেক সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে এপেক্স ক্লাব অব পিরোজপুর। শুক্রবার (১৫ মে) শহরের উকিলপাড়াস্থ এপেক্স ভবনে আয়োজিত অনুষ্ঠানে তাকে “Honouring an Exceptional Leader” হিসেবে সম্মাননা জানানো হয়।
অধ্যক্ষ আলমগীর হোসেন এপেক্স ক্লাব অব পিরোজপুরের সাবেক সভাপতি ও লাইফ মেম্বার হিসেবে দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ড ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
অনুষ্ঠানে এপেক্স ক্লাবের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুরের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তার নেতৃত্ব ও অবদান সংগঠনের সদস্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে অধ্যক্ষ আলমগীর হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং শুভেচ্ছা বিনিময় করা হয়।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত
ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ঝরে পড়া শিক্ষার্থীদের জন্য উপানুষ্ঠানিক শিক্ষাই কার্যকর মাধ্যম : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান

পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ: যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান

নবীনদের স্বাগত জানিয়ে সোহরাওয়ার্দী কলেজে ওরিয়েন্টেশন

কাউখালী থানায় ডিআইজি, মাদক দমন ও জনসেবায় দিলেন কঠোর নির্দেশনা

পিরোজপুর জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক শাহিনের ফেসবুক আইডি ডিজেবল, তাঁর পরিচয়ে বিভ্রান্তি ছড়ানো থেকে সতর্ক থাকার আহ্বান

লন্ডনে ছাত্রদল নেতার মুখোমুখি সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম, ভিডিও ভাইরাল

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের নিয়ে পিরোজপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠীতে জুয়া খেলার সময় ৬ জন আটক, তাস ও নগদ টাকা জব্দ

পিরোজপুরে জমবে ফুটবলের লড়াই, প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ আয়োজনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নেছারাবাদে ‘রুচি আইসক্রিম’ কারখানা বন্ধের নির্দেশ, মালিককে ২০ হাজার টাকা জরিমানা