Friday , 29 May 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

পিরোজপুরে পরকীয়ায় বাঁধা দেয়ায় শাশুড়ীকে হত্যার অভিযোগ, গৃহবধূসহ পুলিশ হেফাজতে-২

ডেস্ক নিউজ:  পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারন গ্রামে নমিতা রানী (৮০) নামে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে গৃহবধূসহ তিনজনের বিরুদ্ধে। নিহত রানী ওই গ্রামের রাধে শ্যামের স্ত্রী।

বৃহস্পতিবার রাতে নিজ ঘরের খাটের ওপর ঘুমিয়ে ছিলেন নমিতা রানী। পরিবারের দাবি, বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯ টার দিকে বাজার থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ডাকাডাকি করেন রাধে শ্যাম। তবে কোনো সাড়া না পেয়ে তিনি খাটের কাছে গিয়ে মুখের ওপর থাকা কাঁথা সরিয়ে দেখেন, নমিতা রানী মৃত অবস্থায় পড়ে আছেন।
এ সময় খাটের পাশে তার হাতের শাখা ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এছাড়া গলায় ক্ষতের চিহ্নও রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এতে ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবী, নিহতের পুত্রবধূ বন্যা রানী পালের সঙ্গে দীর্ঘদিন স্থানীয় বিএনপি কর্মী কামাল পঞ্চায়েতের পরকীয়ার সম্পর্ক ছিল। সে নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতো। পরকীয়ায় প্রায় সময় বাঁধা দিত নিহত নমিতা রানী। এতে ক্ষিপ্ত হয়ে পুত্রবধূ বন্যা রানী, কামাল পঞ্চায়েত ও পুত্রবধূর মামা তাপস দেবনাথ মিলে নমিতা রানীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ পরিবারের। ঘটনার পর থেকে পলাতক রয়েছে কামাল পঞ্চায়েত। তারা এই হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক বিচার চান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ইন্দুরকানী থানার ওসি মহব্বত খান জানান, এ ঘটনায় জনরোষ থেকে বাঁচানোর জন্য ওই গৃহবধূ ও তার মামকে হেফাজতে এনেছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

বিদায়বেলায় ভালোবাসায় সিক্ত পিরোজপুরের এসপি মনজুর আহমেদ

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

পেঁয়াজ চাষ করে লোকসানে মেহেরপুরের চাষিরা

পিরোজপুরের প্রতি সরকারের আলাদা দৃষ্টি রয়েছে: এমপি সুলতানা জেসমিন জুই

গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে পিরোজপুরে কর্মকর্তাদের রিফ্রেশার প্রশিক্ষণ

পিরোজপুর অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জানালেন অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক

নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পিরোজপুরে সচেতনতামূলক কর্মশালা

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পিরোজপুরে সচেতনতামূলক কর্মশালা

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ

জঙ্গল সলিমপুর অভিযানে নেতৃত্ব দিয়ে প্রশংসিত পিরোজপুরের কৃতি সন্তান অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন পিরোজপুরের জাহাঙ্গীর আলম দুলাল