Tuesday , 2 June 2026 |
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাত্রা
  4. দেশজুড়ে
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশেষ প্রতিবেদন
  9. বিশ্ব
  10. ভিডিও
  11. রাজনীতি

মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে পিরোজপুরে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ডেস্ক নিউজ: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মধ্য তুষখালী এলাকার বাসিন্দা মো. নবী হোসেন তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবী হোসেন। এ সময় তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজন উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, একই এলাকার কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে বিভিন্ন মানুষের বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও অন্যান্য অভিযোগে মামলা দায়ের করে হয়রানি করে আসছেন। তাদের সঙ্গে কারও বিরোধ সৃষ্টি হলে মামলা, ভয়ভীতি ও বিভিন্ন কৌশলে চাপ প্রয়োগের মাধ্যমে অর্থ আদায়ের চেষ্টা করা হয় বলেও দাবি করেন তিনি।
নবী হোসেন বলেন, সম্প্রতি এলাকায় মাছ চুরির একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে তিনি সেই ভিডিও শেয়ার করেন। এছাড়া স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করার পর তাকে সন্দেহভাজন হিসেবে দায়ী করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, এসব ঘটনার জেরে তাকে ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নতুন করে মিথ্যা মামলা দায়ের কিংবা বিভিন্নভাবে হয়রানি করা হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
সংবাদ সম্মেলনে নবী হোসেন দাবি করেন, অভিযুক্ত ব্যক্তিদের কর্মকাণ্ডের বিরুদ্ধে এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। তিনি বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং তার পরিবারকে হয়রানি থেকে রক্ষায় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।
তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকেও কোনো মন্তব্য জানা যায়নি।

সর্বশেষ - বিশেষ প্রতিবেদন

আপনার জন্য নির্বাচিত

এমপি মাসুদ সাঈদীর উদ্যোগে বরিশাল থেকে পিরোজপুরে ল’ কলেজের পরীক্ষাকেন্দ্র, কমবে ভোগান্তি

পিরোজপুরে বাসের ধাক্কায় নিভে গেল কলেজ শিক্ষার্থীর জীবন

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে এগোচ্ছে সরকার

COP31-এ যোগ দিতে তুরস্কে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিশ্বনেতাদের সঙ্গে করবেন দ্বিপাক্ষিক বৈঠক

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার প্রধান কো-অর্ডিনেটর এস এম আল ইমরান

‘আমরা জুলাই যোদ্ধা’ পিরোজপুর জেলা শাখার প্রধান কো-অর্ডিনেটর এস এম আল ইমরান

পিরোজপুরের নাজিরপুরে পূজা দেখে ফেরার পথে ৫০ যাত্রী নিয়ে ট্রলারডুবি, শিশুর মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

জবির ইসলামিক স্টাডিজ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

জবির ইসলামিক স্টাডিজ বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

খুলনা-বাগেরহাটের উন্নয়নে নতুন প্রত্যাশা, সুন্দরবন-মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী

পিরোজপুর শহর সমাজসেবা কার্যালয়ের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমা দিলেন প্রার্থীরা

অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে গভীর রাতে র‍্যাব-৮ এর তল্লাশি কার্যক্রম

অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে গভীর রাতে র‍্যাব-৮ এর তল্লাশি কার্যক্রম